ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থানুকূল্যে চালিত একটি প্রকল্পে গবেষণার কাজ শুরু করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পে কাজের জন্য গবেষকের খোঁজ করছে প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ হেল্থ সায়েন্স-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটির মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে ৩৯ হাজার ৩৭০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজির যে কোনও শাখায় মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। তবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ১২ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ১৪ অগস্ট বেলা সকাল ১১টা থেকে ইন্টারভিউ হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://www.presiuniv.ac.in/) দেখে নেওয়া যেতে পারে।