বায়োসেন্সর তৈরি সংক্রান্ত প্রকল্পে গবেষণার কাজ চলছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। ওই প্রকল্পে স্বল্প মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের অধীনে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করতে হবে। শূন্যপদ একটি।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) ওই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ পরিবর্তন করা হলেও হতে পারে। প্রতি মাসে নিযুক্তকে পারিশ্রমিক হিসাবে ২৭ হাজার টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের সেরিকালচার, মাইক্রোবায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স কিংবা লাইফ সায়েন্সেস শাখার অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া চাই। সেরিকালচারের যে কোনও বিষয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল মারফত পাঠিয়ে আবেদন করতে হবে। ১৭ জুলাই আবেদনের শেষ দিন। আবেদনের শর্তাবলি বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।