Advertisement
E-Paper

সাহিত্য অকাদেমিতে বিভিন্ন পদে নিয়োগ, কত দিন চলবে এই আবেদন প্রক্রিয়া? কারা সুযোগ পাবেন?

সাহিত্য অকাদেমির নয়াদিল্লির সদর দফতর ছাড়াও কলকাতা, মুম্বই ও বেঙ্গালুরুর আঞ্চলিক দফতর এবং চেন্নাইয়ের উপ-দফতরেও নিয়োগ করা হবে। সব পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১৮:৪০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সাহিত্য অকাদেমিতে প্রকাশিত হল বিভিন্ন পদে মোট ৩০ জনের নিয়োগের বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত এই প্রতিষ্ঠানে জুনিয়র ক্লার্ক, মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস), স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ১৩টি পদে সরাসরি নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২২ অগস্ট ২০২৬। যোগ্য প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাহিত্য অকাদেমির নয়াদিল্লির সদর দফতর ছাড়াও কলকাতা, মুম্বই ও বেঙ্গালুরুর আঞ্চলিক দফতর এবং চেন্নাইয়ের উপ-দফতরেও নিয়োগ করা হবে। সব পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। তবে নিজস্ব নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। পদ ও যোগ্যতা অনুযায়ী বেতন সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্সের লেভেল ১ থেকে লেভেল ১১-এর মধ্যে। মাল্টি-টাস্কিং স্টাফ পদে বেতন লেভেল ১ অনুযায়ী ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা এবং ডেপুটি সেক্রেটারি পদে লেভেল ১১ অনুযায়ী ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা।

আবেদন ফি

আবেদনের ক্ষেত্রে লেভেল ১০ ও লেভেল ১১-এর পদের জন্য সাধারণ ও ওবিসি প্রার্থীদের ১,০০০ টাকা এবং এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি নেওয়া হবে না। লেভেল ১ থেকে লেভেল ৬-এর পদের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি প্রার্থীদের ফি ৮০০ টাকা এবং এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের ৫০০ টাকা। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য এখানেও ফি মকুব করা হয়েছে। ফি শুধুমাত্র ‘সচিব, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি’-এর নামে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য পৃথক আবেদনপত্র ও ফি জমা দিতে হবে প্রার্থীকে।

Recruitment Sahitya Academy Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy