Advertisement
E-Paper

ক্ষমাপ্রার্থী বেন অ্যাফলেক

দু’জনে একবার টিভি অনুষ্ঠানে যোগ দেন। হার্ভির বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থা, ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় এসেছে অ্যাফলেকের ‘কুকীর্তির’ ভিডিও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ০২:০৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

হলিউডের নামী প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের কীর্তিকলাপ নিয়ে শোরগোলের মধ্যেই শিরোনামে মার্কিন অভিনেতা বেন অ্যাফলেক। অতীতে মার্কিন অভিনেত্রী হিলারি বার্টনের সঙ্গে অশালীন আচরণের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন তিনি।

দু’জনে একবার টিভি অনুষ্ঠানে যোগ দেন। হার্ভির বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থা, ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় এসেছে অ্যাফলেকের ‘কুকীর্তির’ ভিডিও। সম্প্রতি হার্ভির সমালোচনায় মুখর হন অ্যাফলেকও। সেই সূত্রেই এক মহিলা-ভক্ত টুইটারে বলেন, ‘‘আপনি হিলারি বার্টনের সঙ্গে কী করেছিলেন! সবাই ভুলে গেছে।’’ ঘটনাটি মনে করানোয় তাঁকে ধন্যবাদ দিয়ে অ্যাফলেক বলেন, ‘‘ভুলিনি। মিস বার্টনের সঙ্গে অভব্য আচরণ করেছিলাম। আন্তরিক ক্ষমাপ্রার্থী।’’

ওয়াইনস্টেইনকে নিয়েও নড়েচড়ে বসেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার্সও। তারা জানিয়েছে, আগামী শনিবার জরুরি বৈঠকে হার্ভির বিরুদ্ধে সব অভিযোগ আলোচনার পরে ঠিক হবে তাঁর বিরুদ্ধে অ্যাকাডেমি কী ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)-ও হার্ভির সদস্যপদ বাতিল করেছে।

Ben Affleck American actor Hollywood Actor বেন অ্যাফলেক

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy