Advertisement
E-Paper

এক ভিডিয়োতে মিমি-শুভশ্রী, কিন্তু একসঙ্গে নাচলেন না!

জিৎ পুজো উপলক্ষে এই গান কম্পোজ করেছেন। আর অ্যালবামের নির্দেশনা দিচ্ছেন রাজ চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১৪:১১
মিমি এবং শুভশ্রী। ছবি: ইউটিউবের সৌজন্যে।

মিমি এবং শুভশ্রী। ছবি: ইউটিউবের সৌজন্যে।

একই ভিডিয়োতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী! তা আবার সম্ভব করলেন রাজ চক্রবর্তী! অবাক হলেও এ ঘটনা সত্যি। সৌজন্যে জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে ‘জয় জয় মা দুর্গা’ নামের নতুন পুজোর ভিডিয়ো। সদ্য মুক্তি পেয়েছে এই অ্যালবাম। ইতিমধ্যেই তা সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় রয়েছে।

তবে এক ভিডিয়োতে থাকলেও এক ফ্রেমে নেই এই দুই নায়িকা। কেন বলুন তো? কয়েক মাস আগে মিমি-রাজ-শুভশ্রীর ত্রিকোণ সম্পর্কের জেরে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনা দেখেছে ইন্ডাস্ট্রি। সে বরফ এখনও গলেনি বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির বড় অংশ। এমনকি মিমির শুটিংয়ের সময় রাজ নাকি পরিচালনা করেননি বলেও শোনা গিয়েছে।

তবে একই অ্যালবামে মিমি এবং শুভশ্রী থাকা মানে সব সময়ই তো অন্য রকম জল্পনা। টলি মহলের একটা অংশের মতে, নিন্দুকদের আমল না দিয়ে দুই নায়িকা স্পোর্টিংলি বিষয়টি নিয়েছেন। জিৎ পুজো উপলক্ষে এই গান কম্পোজ করেছেন। আর অ্যালবামের নির্দেশনা দিচ্ছেন রাজ চক্রবর্তী। এই অ্যালবামে গান গেয়েছেন অভিজিৎ, শান আর জিৎ নিজে। এত বড় মাপের পুজোর অ্যালবাম আগে হয়নি।

আরও পড়ুন, সঞ্চারীর এনগেজমেন্ট, কার সঙ্গে জানেন?

আর এক স্পোর্টসম্যান সৌরভ কিন্তু দেখিয়ে দিয়েছেন তিনি নাচতে নামলে বাকিরা আউট! বাবা যাদবের কোরিওগ্রাফিতে নেচেছেন তারকারা। ক্যামেরার দায়িত্বে ছিলেন সৌমিক হালদার।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Tollywood Celebrities Video Music Sourav Ganguly Mimi Chakraborty Subhasree Ganguly Jeet Ganguly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy