Advertisement
E-Paper

‘ধুরন্ধর’-এর পরে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রণবীর, দেখা যাবে জ়ম্বি অবতারে! এ বার ফাঁস হয়ে গেল তাঁর ‘প্রলয়’-এর লুক

‘ধুরন্ধর’-এর পর ‘প্রলয়’-এ রণবীর সিংহের নতুন জ়ম্বি-থ্রিলার অবতার প্রকাশ্যে আসতেই ছবি ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৪
‘ধুরন্ধর’-এর পরে ‘প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর।

‘ধুরন্ধর’-এর পরে ‘প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর রণবীর সিংহকে এ বার একেবারে অন্য অবতারে দেখতে চলেছেন দর্শক। অভিনেতার পরবর্তী ছবি ‘প্রলয়’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। জয় মেটার পরিচালনায় তৈরি এই ছবির শুটিং চলছে। এর মধ্যেই সেট থেকে ফাঁস হয়েছে রণবীরের কয়েকটি ছবি এবং ভিডিয়ো, যা প্রকাশ্যে আসার পরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ছবিতে রণবীরকে দেখা যাচ্ছে দাড়ি ও লম্বা চুলে। পোশাকেও রয়েছে রুক্ষ, বিধ্বস্ত সময়ের ছাপ। একটি ভিডিয়োয় তাঁকে অন্য অভিনেতাদের সঙ্গে হাঁটতে দেখা যায়। তাঁর পিঠে রয়েছে একটি শিশুও। সব মিলিয়ে অভিনেতার এই অবতার দেখে ছবির গল্পের আবহ নিয়ে নানা অনুমান শুরু করেছে অনুরাগীরা।

‘প্রলয়’ ছবিটি পোস্ট ‘অ্যাপোক্যালিপটিক জ়ম্বি’ থ্রিলার হিসাবে তৈরি করা হচ্ছে। ছবির কাহিনি বা রণবীরের চরিত্র সম্পর্কে এখনও নির্মাতাদের তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে সেটের কয়েকটি ঝলকই এই মুহূর্তে দর্শকের কৌতূহলের মূল কারণ।

শুটিং সেট থেকে ছড়িয়ে পড়েছে রণবীরের ছবি।

শুটিং সেট থেকে ছড়িয়ে পড়েছে রণবীরের ছবি। ছবি: সংগৃহীত।

রণবীরের নতুন লুক প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে প্রশংসার বন্যা। অনুরাগীদের একাংশের দাবি, ছবির বিষয়বস্তু এবং নির্মাণ ঠিকঠাক হলে ‘প্রলয়’ বড়পর্দায় অন্য রকম অভিজ্ঞতা দিতে পারে। কেউ আবার চাইছেন, ছবিটি যেন প্রচলিত কমেডি-জ়ম্বি ছবির পথে না গিয়ে আরও গম্ভীর ও অন্ধকার আবহ বজায় রাখে।

রণবীরের সঙ্গে ছবিতে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন। দক্ষিণী ছবিতে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর হিন্দি ছবিতে অভিষেক হচ্ছে ‘প্রলয়’-এর মাধ্যমে। ফলে নতুন জুটি নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে। ‘প্রলয়’-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সম্ভবত আগামী বছর মুক্তি পাবে এই ছবি।

তবে আপাতত ছবির গল্পের চেয়ে রণবীরের লুকই বেশি আলোচনায়। ‘ধুরন্ধর’-এর রুক্ষ অবতারের পর ফের দাড়ি-লম্বা চুলে অভিনেতাকে দেখে অনেকেই বলছেন, ‘প্রলয়’-এ রণবীরকে এবার সম্পূর্ণ নতুন মেজাজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy