Advertisement
E-Paper

সলমনকে ছেড়ে চলে গেল ‘সেন্ট’

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। এই সবে আদালত থেকে জামিন পেয়ে কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছেন সলমন খান। সেই ক্ষণিক স্বস্তিও যেন তাঁর ভাগ্যে সহ্য হল না! সর্ব ক্ষণের সঙ্গী ছেড়ে চলে গেল তাঁকে। গত কয়েক দিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিল সল্লু মিঞার পোষ্য কুকুর সেন্ট। গত ২২ মে রাতেই ঘটে গেল অঘটন। সে রাতেই সলমনের পানভেল ফার্ম হাউসে সমাহিত করা হয় তাকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০০:০১

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। এই সবে আদালত থেকে জামিন পেয়ে কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছেন সলমন খান। সেই ক্ষণিক স্বস্তিও যেন তাঁর ভাগ্যে সহ্য হল না! সর্ব ক্ষণের সঙ্গী ছেড়ে চলে গেল তাঁকে। গত কয়েক দিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিল সল্লু মিঞার পোষ্য কুকুর সেন্ট। গত ২২ মে রাতেই ঘটে গেল অঘটন। সে রাতেই সলমনের পানভেল ফার্ম হাউসে সমাহিত করা হয় তাকে।

একদম ছোট্টবেলায় সেন্ট বার্নার্ড প্রজাতির এই সারমেয়টিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ‘ডগ-লাভার’ সলমন। তার পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। টেলিভিশনের এক রিয়ালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছিল ‘দুই বন্ধু’কে।

তবে তাঁর পুষ্যিদের কুকুর বলায় বেশ আপত্তি রয়েছে ‘চুলবুল’ খানের। তাঁর কথায়, “ওরা আমার জীবনের অংশ।” পোষ্যরাই তাঁর সুখ-দুঃখ ভাগ করে নিত, মনে করেন ‘স্বজনহারা’ অভিনেতা।

Salman Khan Dabangg Saint Bernard Bhaijaan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy