Advertisement
E-Paper

ফ্যাটি লিভার ধরা পড়েছে? রোজ রাতে একটি জাদু পানীয়ে চুমুক দিলেই চাঙ্গা থাকবে শরীর

কেবল ওষুধ খেয়ে লিভারের মেদ ঝরানো সম্ভব নয়। তার জন্য কিছু বিশেষ পানীয় খেতে হয়। চিকিৎসক শতরূপা চট্টোপাধ্যায় এমনই এক পানীয়ের কথা জানালেন, যা লিভার সুস্থ রাখতে এবং লিভারের অসুখ সারাতে কাজে লাগবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৪:০৭
ফ্যাটি লিভারের রোগীরা কোন পানীয় খেলে উপকার পাবেন?

ফ্যাটি লিভারের রোগীরা কোন পানীয় খেলে উপকার পাবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লিভারের রোগ সারে না, এমনই ধারণা অনেকের। তবে তা ভুল। যদি সঠিক সময়ে রোগ চিহ্নিত করে চিকিৎসা শুরু করা যায়, তবে লিভারের অসুখ সারিয়ে তোলা সম্ভব। দীর্ঘদিন ধরে লিভারের কোনও অসুখ থাকলে, জন্ডিস হয়ে থাকলে কিংবা অতিরিক্ত মদ্যপান করলে লিভারের ক্ষত বাড়তে থাকে। শুরুটা হয় ফ্যাটি লিভার দিয়ে, ধীরে ধীরে তা লিভারের জটিল রোগে পরিণত হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ‘লিভার সিরোসিস’।

সচেতনতার অভাব ও রোজকার যাপনে অসংযমের কারণে বেশির ভাগ ক্ষেত্রেই লিভারের রোগ অনেক দেরিতে ধরা পড়ে। লিভার ভাল রাখতে হলে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ সবচেয়ে আগে জরুরি। রোজ এমন কিছু খাবার ও পানীয় খাওয়া হয়, যা তলে তলে লিভারের মারাত্মক ক্ষতি করে দেয়। তাই কোনটি লিভারের জন্য ভাল ও কোনটি খারাপ, তা জেনে নেওয়া খুব জরুরি।

লিভার মেদ তৈরি করে। রক্তের মধ্যে দিয়ে তা পেশিতে পৌঁছোয়। লিভার যতটা মেদ তৈরি করছে, আর যতটা খরচ করছে, তার মধ্যে যদি ভারসাম্য না থাকে, অর্থাৎ, মেদ বেশি হয়ে গেলে তা পরত হয়ে লিভারে জমতে থাকে। তখন চিকিৎসকেরা বলেন, ‘ফ্যাটি লিভার’ ধরা পড়েছে। সেই অবস্থায় কেবল ওষুধ খেয়ে লিভারের মেদ ঝরানো সম্ভব নয়। তার জন্য কিছু বিশেষ পানীয় খেতে হয়। চিকিৎসক শতরূপা চট্টোপাধ্যায় এমনই এক পানীয়ের কথা জানালেন, যা লিভার সুস্থ রাখতে এবং লিভারের অসুখ সারাতে কাজে লাগবে।

চিকিৎসকের মতে, দেড় কাপ জলে এক টেবিলচামচ আদাকুচি মিশিয়ে ভাল করে ফুটিয়ে জল অর্ধেক করে নিন। এ বার সেই জল ঈষদুষ্ণ হলে তাতে এক চা-চামচ মধু আর এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে লিভারের জন্য জাদু পানীয়। শতরূপা বলেন, ‘‘রাতের খাবার খাওয়ার অন্তত ঘণ্টাদুয়েক পরে এই পানীয় খেয়ে নিতে হবে। রাতে ঘুমোনোর আগে এই পানীয় খেলে সবচেয়ে ভাল কাজ করে। আর যাঁদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁরা সকালে এই পানীয় খান, উপকার পাবেন।’’

Drink for Fatty Liver

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy