Advertisement
E-Paper

ব্যক্তিত্ব ও মনের উপর রঙের প্রভাব

মানুষের স্বাস্থ্য ও মনের উপর রঙের প্রভাব যথেষ্ট। ধর্মীয় কার্যেও বহুবিধ রঙের প্রভাব রয়েছে। এগুলি সবই কল্যাণের জন্য। সূর্যের রশ্মির সাতটি সংমিশ্রণ। যেমন আমরা রামধনু দেখি। এই রশ্মিগুলি আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:০১

মানুষের স্বাস্থ্য ও মনের উপর রঙের প্রভাব যথেষ্ট। ধর্মীয় কার্যেও বহুবিধ রঙের প্রভাব রয়েছে। এগুলি সবই কল্যাণের জন্য। সূর্যের রশ্মির সাতটি সংমিশ্রণ। যেমন আমরা রামধনু দেখি। এই রশ্মিগুলি আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে। তেমনই বিভিন্ন রঙ বিভিন্ন অবস্থার প্রতীক। লাল রঙ সৌভাগ্য ও মাঙ্গলিক কাজের প্রতীক। লাল রঙ তেজস্বীতা, শৌর্য বীর্য ও বলবক্তাকে ব্যক্ত করে। তাই লাল রঙ সমৃদ্ধির প্রকাশ। গেরুয়া রঙ আধ্যাত্মিক ভাবের প্রকাশ। সবুজ রঙ মনকে শান্তি প্রদান করে ও জীবনকে সমৃদ্ধ করে। হলুদ রঙ জ্ঞান, বিদ্যা ও বিবেকের প্রতীক। নীল রঙ শক্তি, পৌরুষ বীরত্বের প্রতীক। নীল রঙ মনের বিশালতা ও ক্ষমতাশীলতার পরিচয় বহন করে। সাদা রঙ শুদ্ধতা পবিত্রতা, বিদ্যা ও শান্তির প্রতীক। এই রঙের দ্বারা মানসিক, বৌদ্ধিক ও নৈতিক স্বচ্ছতা প্রকাশ পায়। উল্লেখিত রঙের বর্ণনা গৃহের ওই সকল রঙের প্রয়োগে গৃহের উন্নতি ঘটতে পারে। তাই গৃহকর্তার প্রকৃতি ও শুভাশুভ(রাশিচক্রে) বিচারে গৃহে রঙের ব্যবহার হলে সুফল পাবেন।

রঙ অনুযায়ী ব্যক্তিত্বের প্রকাশ

বেগুনিঃ সর্বদা হাসিখুসি ও সামাজিক হওয়ার প্রবণতা।

নীলঃ কঠোর পরিশ্রমী ও উদ্যোগী হওয়ার প্রকাশ হালকা নীল। গাঢ় নীল অপরের চোখে স্বার্থপর স্বভাবের হলেও নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন।

আকাশীঃ আগাসী ব্যক্তিত্ব।

সবুজঃ প্রভাব বিস্তারকারী ও অন্যদর কাছে ইচ্ছা পোষণকারী।

হলুদঃ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রবণতা।

কমলাঃ ত্যাগী, জ্ঞানপিপাসু ও গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব।

লালঃ সাহসী, তপভোগী, অনুভূতিপ্রবণ, স্পষ্টভাষী।

কালোঃ অপরিণামদর্শী ও আইনি কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা।

বাদামীঃ বিপরীত রঙের প্রতি শ্রদ্ধাপূর্ণ।

Color effects Personality Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy