Advertisement
E-Paper

সম্পত্তি লাভের সম্ভাবনা, ফেরত পাবেন আটকে থাকা টাকা! ধনতেরসে ধনদেবীর কৃপায় ভাগ্য চমকাবে চার রাশির ব্যক্তিদের

ধন শব্দের অর্থ হল ধনসম্পত্তি, তেরস শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। শাস্ত্রমতে, অমৃতের সন্ধানে দেব এবং অসুরের সমুদ্রমন্থনের দিনটি হল এই ত্রয়োদশী বা ধনতেরস তিথি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৩:০২

ছবি: এআই সহায়তায় তৈরি।

৬ নভেম্বর, শুক্রবার ধনতেরস। এই দিন থেকেই শুরু হয়ে যায় দীপাবলি উৎসব। ধনতেরসের পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সমৃদ্ধি আসে। সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেবতা ধন্বন্তরির জন্মতিথি ধনতেরস বা ধনত্রয়োদশী। ধন শব্দের অর্থ হল ধনসম্পত্তি, তেরস শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। শাস্ত্রমতে, অমৃতের সন্ধানে দেব এবং অসুরের সমুদ্রমন্থনের দিনটি হল এই ত্রয়োদশী বা ধনতেরস তিথি। সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ লক্ষ্মীদেবী এবং অমৃতপাত্র হাতে আগমন হয় দেবতাদের চিকিৎসক, আরোগ্যের দেব ধন্বন্তরির। সেই হিসেবে ধনতেরস তিথি দেবী লক্ষ্মী এবং ধন্বন্তরির জন্মতিথি। শাস্ত্র জানাচ্ছে, ধনতেরস তিথি থেকে চার রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।

ধনতেরস থেকে কাদের ভাল সময় শুরু হবে?

মেষ- ধনতেরস থেকে মেষ জাতক-জাতিকাদের সুসময় শুরু হবে। চোখে পড়ার মতো উন্নতি করবেন আপনারা। আয়ের নতুন পথ খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি হতে পারে। অর্থ সংক্রান্ত সকল সমস্যা জীবন থেকে চিরতরে বিদায় নেবে।

কন্যা- কন্যা জাতক-জাতিকারা ধনতেরসের দিন থেকে ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা এখনও চাকরি পাননি, তাঁরা নতুন কোনও চাকরির সন্ধান পেতে পারেন। সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তা আপনার ভাগ্যকে সারা জীবনের জন্য বদলে দেবে।

তুলা- ধনতেরস থেকে তুলা জাতক-জাতিকাদের ভাগ্যে সুপরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে দারুণ ফল পাবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সকল তুলা জাতক-জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা দারুণ ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

ধনু- ধনু জাতক-জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে এমন কিছু হবে যা আপনাকে পেশাজীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ফলত যে কোনও কাজ সহজে করে ফেলতে পারবেন।

Dhanteras Lucky Zodiac Signs Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy