Advertisement
E-Paper

দীপাবলির মাসে ধনপ্রাপ্তির সম্ভাবনা পাঁচ রাশির ভাগ্যে! বাকিদের কি অর্থহানি হতে পারে? রাশি মিলিয়ে দেখে নিন

হাতে টাকা থাকলে মেজাজ যেমন ভাল থাকে, তেমনই হাতে টাকা না থাকলে মেজাজ বিগড়ে যায়। কোনও কিছুই যেন ভাল লাগে না।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৬:০১

—প্রতীকী ছবি।

টাকাপয়সার চাহিদা সকলের জীবনেই রয়েছে। অধিকাংশ মানুষই সফলতা বলতে হাতে পর্যাপ্ত টাকা থাকাকেই বোঝেন। হাতে টাকা থাকলে মেজাজ যেমন ভাল থাকে, তেমনই হাতে টাকা না থাকলে মেজাজ বিগড়ে যায়। কোনও কিছুই যেন ভাল লাগে না। অভাবের সংসারে হুট করে খরচের বোঝা বেড়ে গেলে আরও বেশি সমস্যায় পড়তে হয়। সেই কারণে মাসের প্রথমেই অর্থভাগ্যে কী রয়েছে, না রয়েছে জানতে পারা গেলে সুবিধাই হয়। নভেম্বর মাসে কার অর্থভাগ্যে কী রয়েছে, জেনে নিন।

মেষ রাশি- আয়ক্ষেত্রে রাহুর অবস্থান, দৃষ্টিসম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে। বৃহস্পতির দৃষ্টি মেষ রাশিকে আয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে।

বৃষ রাশি- আয়ক্ষেত্রে শনির অবস্থান, মাসের দ্বিতীয় ভাগে দৃষ্টিসম্পর্ক হবে মঙ্গলের সঙ্গে। নভেম্বরে বৃষ রাশির ব্যক্তিদের আয়ের ক্ষেত্রে আশানুরূপ শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি- মিথুন জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফলপ্রাপ্তি হবে। ভাল আয় হতে পারে।

কর্কট রাশি- আয়ক্ষেত্র অধিপতির শুভ অবস্থান হলেও, আয়ক্ষেত্রে শনির দৃষ্টি কর্কট জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে বাধাবিপত্তি সৃষ্টি করবে।

সিংহ রাশি- সিংহ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টিসম্পর্ক আয়ের ক্ষেত্রে বাধা দান করবে ফলে আশানুরূপ আয়ের সম্ভাবনা কম।

কন্যা রাশি- নভেম্বরে কন্যা জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।

তুলা রাশি- আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং কেতুর। বৃহস্পতির অবস্থানের কারণে তুলা জাতক-জাতিকাদের দীর্ঘ সময় পরে আয়ের ক্ষেত্রে সুদিন আসবে।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তিতে বাধা দান করবে।

ধনু রাশি- নভেম্বরে ধনু জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা এবং জটিলতা থাকলেও, পরবর্তী ভাগে তা থাকবে না।

মকর রাশি- আয়ের ক্ষেত্রে মকর জাতক-জাতিকারা শুভ ফল পাবেন।

কুম্ভ রাশি- আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক কুম্ভ রাশিকে সুফল দান করবে।

মীন রাশি- মীন জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে নানা ধরনের সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।

Money Astrology Financial Tips Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy