কাছের মানুষেরা আমাদের খারাপ চাওয়ার অর্থ তাঁরা আমাদের গোপন শত্রু। কারণ তাঁরা আমাদের সঙ্গে ভাল মানুষের মতো নাটক করেন। কিন্তু আড়ালে ক্ষতি করার চেষ্টা করেন। শুভাকাঙ্ক্ষী মুখোশের আড়ালে যাঁরা ক্ষতিকর হন, তাঁরা প্রকাশ্যে শত্রুতা করার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করে চলাটাও খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কারণ, বাইরের শত্রুরা আপনার বাইরের খবর জেনে থাকে। কিন্তু কাছের মানুষেরা গোপন এবং ভিতরের খবর জানেন। তাই এঁদের থেকে বাঁচা খুবই মুশকিল হয়ে পড়ে। জ্যোতিষশাস্ত্রে এই সমস্যার বিশেষ কয়েকটা উপায় রয়েছে। যে উপায়গুলো করতে লাগবে স্টার অ্যানিস। স্টার অ্যানিস যে শুধুমাত্র রান্নার কাজে লাগে বা রান্নায় স্বাদ আনে তা নয়। বেশ কয়েকটা উপায় রয়েছে যা স্টার অ্যানিস দিয়ে করলে নিজেকে শত্রুদের হাত থেকে বিভিন্ন পরিস্থিতিতে রক্ষা করা যায়।
আরও পড়ুন:
উপায়:
১) একটা নিখুঁত স্টার অ্যানিস নিয়ে রুপোর তাবিজে ভরে গলায় পরুন। তাবিজটা তৈরি করার পর কাঁচা দুধ এবং গঙ্গাজলে ধুয়ে শোধন করে নিয়ে পরতে হবে।
২) একটা স্টার অ্যানিস পর পর সাত রাত ঘুমোতে যাওয়ার সময় বালিশের নীচে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। সাত দিন পরে স্টার অ্যানিসটা কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে।
আরও পড়ুন:
৩) একটা স্টার অ্যানিস নিজের মাথার চারিপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে পুড়িয়ে দিন। এই ক্রিয়া শনিবার দিন করতে হবে।
৪) শনিবার অথবা মঙ্গলবারে তিনটে স্টার অ্যানিস নিয়ে সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নীচে পুঁতে দিয়ে আসুন। কাজ হয়ে গেলে আর পিছনে ঘুরে তাকানো যাবে না।