Advertisement
E-Paper

জীবনে আসবে সমৃদ্ধি, উপচে পড়বে সৌভাগ্য! ধনতেরসের পবিত্র তিথিতে সাত টোটকা পালন করলেই ঘটবে চমক

জ্যোতিষশাস্ত্র মতে, ধনতেরসের দিন বিশেষ কিছু টোটকা পালনের দ্বারা সংসারে শ্রীবৃদ্ধি হয়। কী কী টোটকা পালন করতে হবে, জেনে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৮:০০

ছবি: এআই সহায়তায় তৈরি।

ধনতেরসের দিনটি মা লক্ষ্মী এবং কুবেরের কৃপা পাওয়ার জন্য অত্যন্ত শুভ তিথি বলে মনে করা হয়। এই দিন ভক্তিভরে নিয়ম অনুসারে লক্ষ্মীদেবীর পুজো করতে পারলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। জ্যোতিষশাস্ত্র মতে, ধনতেরসের দিন বিশেষ কিছু টোটকা পালনের দ্বারা সংসারে শ্রীবৃদ্ধি হয়। কী কী টোটকা পালন করতে হবে, জেনে নিন।

টোটকা:

১) ধনতেরসের দিন নতুন পার্স কিনে তার মধ্যে লাল কাপড়ে লক্ষ্মীযন্ত্র বা শ্রীযন্ত্র, কাঁচা হলুদ এবং কড়ি রেখে পুজো করে তার পর পার্সটি ব্যবহার করুন। এতে ওই পার্সে কখনও টাকার অভাব হবে না।

২) অর্থ সংক্রান্ত যে কোনও মনের ইচ্ছা পূরণ করতে ধনতেরসের দিন সন্ধ্যাবেলায় বটগাছের জটায় পাঁচটা গিঁট বাঁধুন। তার পর সাতটা কড়িতে হলুদের ফোঁটা লাগিয়ে কিছু অর্থ-সহ কোনও গরিব মানুষকে দান করুন। কাজে সফল হলে বটগাছের গিঁট খুলে ফেলুন।

৩) ধনতেরসের দিন সন্ধ্যাবেলা ৬টা বেজে ২ মিনিট থেকে ৭টা ৫৭ মিনিট পর্যন্ত পুজো করার শুভ মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে পুজো করা খুবই শুভ হবে।

৩) ধনতেরসের দিন সকাল ১১টার পর বাড়িতে নতুন জিনিস কিনতে পারেন।

৫) এই দিন কারও কাছ থেকে টাকা ধার নিতেও নেই এবং কাউকে টাকা ধার দিতেও নেই।

৬) ধনতেরসের দিন নতুন জিনিস কেনার পাশে চেষ্টা করুন ছোট শিশুদের কিছু নতুন জিনিস কিনে দেওয়ার। সেটা যে কোনও কিছু হতে পারে বা তাঁর পছন্দের জিনিসও দিতে পারেন।

৭) ধনতেরসের দিন বাড়ি অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির সদর দরজার দু’পাশে ঘিয়ের প্রদীপ জ্বালুন।

Dhanteras Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy