Advertisement
E-Paper

নভেম্বরে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে কোন কোন রাশির ব্যক্তিদের? ঋণ নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কা কাদের জন্য?

নভেম্বরের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৭:৫৮
astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

জীবনে চলার পথে আমাদের নানা বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়। সেই বাধার নেপথ্যে কখনও কখনও মানুষেরাও অনেক বড় ভূমিকা পালন করেন। আমাদের শত্রুরা কখনওই আমাদের ভাল চান না, তাঁরা সব সময়ই আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকেন। আর জন্মছকে যদি গ্রহ খারাপ অবস্থানে থাকে তা হলে তো কোনও কথাই নেই। শত্রুরা সে ক্ষেত্রে অতি সহজেই আপনার ক্ষতি করতে পারবেন। গ্রহের দশার ফলে কোনও প্রতিযোগিতাতেও সফল হতে পারা যায় না। অর্থ সংক্রান্ত নানা সমস্যার মুখেও পড়তে হতে পারে, ঋণের বোঝা বৃদ্ধি পায়। নভেম্বরের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

মেষ রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ দান বা গ্রহণ সংক্রান্ত বিষয়ে এবং শত্রু দ্বারা সমস্যার বিষয়ে মেষ জাতক-জাতিকাদের খুব একটা সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই। প্রতিযোগিতাতেও বেশ ভাল ফলপ্রাপ্তি হবে।

বৃষ রাশি: নভেম্বরে বৃষ জাতক-জাতিকাদের ঋণ দান এবং গ্রহণ, উভয় বিষয়েই সচেতনতা অবলম্বন জরুরি মাসের প্রথম ভাগে। সচেতন থাকুন বিপরীত লিঙ্গের শত্রু থেকে, বিশেষত মাসের প্রথম ভাগে। প্রতিযোগিতায় মাসের প্রথম ভাগে কিছুটা সুফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রেও আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম, সচেতনতা অবলম্বন জরুরি।

কর্কট রাশি: নভেম্বরে কর্কট জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্র খুব শুভ বলা যায় না, মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের ঋণ দান বা গ্রহণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে খুব একটা সমস্যায় ভোগার সম্ভাবনা নেই, বিশেষত মাসের প্রথম ভাগে। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের প্রথম ভাগ অধিক শুভ।

কন্যা রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে কন্যা জাতক-জাতিকাদের সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই মাসে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

তুলা রাশি: নভেম্বরে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে তুলা জাতক-জাতিকাদের কোনও রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রতিযোগিতায় খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

বৃশ্চিক রাশি: ঋণ দান, গ্রহণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে সমস্যার আশঙ্কা না থাকলেও, পরবর্তী ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতাতেও মাসের প্রথম ভাগ অধিক শুভ।

ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যার আশঙ্কা কম। প্রতিযোগিতার ক্ষেত্রে এই মাসে শুভ ফল পাওয়া যাবে, বিশেষ শুভ মাসের দ্বিতীয় ভাগ।

মকর রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মকর জাতক-জাতিকাদের সমস্যার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসটি খুবই শুভ।

কুম্ভ রাশি: ঋণ দান বা ঋণ গ্রহণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে সমস্যা না থাকলেও, পরবর্তী ভাগে কুম্ভ জাতক-জাতিকাদের সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতায়ও মাসের প্রথম ভাগ শুভ, দ্বিতীয় ভাগে খুব শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশি: মীন রাশির ব্যক্তিদের ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকলেও, শত্রু সংক্রান্ত বিষয় এই মাসে সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই। প্রতিযোগিতায়ও খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

Astrological Prediction Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy