দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চলে এল কালীপুজো। ৮ অক্টোবর, রবিবার কালীপুজো। এই দিন বাংলার বহু জায়গায় মা কালীর পুজো করা হয়। বহু হিন্দু বাঙালি এই অমাবস্যা তিথিতে অলক্ষ্মী বিদায় করে পুজোর মাধ্যমে লক্ষ্মীকে ঘরে তুলে আনেন। বহু জায়গায় দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজোও করা হয়। সব মিলিয়ে এই দিনটি অত্যন্ত শুভ। শাস্ত্রে দীপাবলি নিয়ে বিভিন্ন কথা বলা রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, দীপাবলির আগে বাস্তুতে তিনটি পরিবর্তন আনতে হবে। সে সম্বন্ধে জেনে নিন।
আরও পড়ুন:
কালীপুজোর আগে বাড়িতে কী কী পরিবর্তন আনতে হবে?
- বাড়ির উত্তর দিক টাকা রাখার জন্য শুভ বলে মনে করা হয়। দীপাবলির আগে বাড়ির উত্তর দিকে টাকা রাখার জায়গাটি স্থানান্তরিত করুন। এতে সংসারে সমৃদ্ধি আসবে বলে বিশ্বাস। এ ছাড়া উত্তর দিকে মা লক্ষ্মীর ছবিও রাখা যেতে পারে।
- সদর দরজা পরিষ্কার করুন। সদর দরজার আশপাশে যেন ধুলোময়লা জমে না থাকে সে বিষয়ে নজর রাখা জরুরি। একই সঙ্গে সদর দরজাটি মনোমতো জিনিস দিয়ে সাজান। এ ক্ষেত্রে তোরণ এবং গাঁদাফুলের মালা ব্যবহার করা শুভ বলে মানা হয়।
- ঘরবাড়ি গুছিয়ে রাখুন। প্রতিটা জিনিস নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করুন। ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। ঘরের প্রতিটি কোনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন।