প্রায় সব বাড়িতেই একাধিক জলের জায়গা। জল রাখার পাত্র যে শুধুমাত্র জল রাখার জন্যই ঘরে থাকে তা নয়, এটা বাড়ির জন্য শুভ-অশুভ প্রভাবও বয়ে নিয়ে আসে। তাই এই জিনিস ব্যবহারের সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন:
অনেকেই রয়েছেন যাঁরা বালতি, কলসি খালি অবস্থায় সোজা ভাবেই রেখে দেন। এ রকমটা করা খুবই অশুভ বলে মানা হয়। জল মানেই জীবন এবং জল সমৃদ্ধির প্রতীক। জলের পাত্র খালি করে বাড়ির ভিতর রাখলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। এর ফলে বাড়িতে আর্থিক অনটন শুরু হয়ে যেতে পারে। মনে করা হয়, শূন্য পাত্র দীর্ঘ ক্ষণ ধরে রেখে দিলে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং বাড়িতে অযথা কলহ সৃষ্টি হয়। জলের পাত্র ভরা থাকলে গৃহে সুখ-শান্তি বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যেও মিলমিশ থাকবে।
আরও পড়ুন:
রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরের এবং শৌচাগারের জলের পাত্র যেন কোনও ভাবেই খালি না থাকে। কিছুটা হলেও জল ভরে তার পর ঘুমোতে যাওয়া উচিত। খালি থাকলে বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। সেই শক্তির খারাপ প্রভাব সরাসরি বাড়ির সদস্যদের উপর পড়ে। আর যদি জলের পাত্রটা ব্যবহার না করা হয় তা হলে উল্টো করে রাখতে হবে।