নভেম্বর মাসের গ্রহের অবস্থান অনুযায়ী, মাসের প্রথম দিন কর্কট রাশিতে অবস্থান করবে চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র ৩ নভেম্বর এবং মঙ্গল ১২ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু এবং বৃহস্পতি। তুলা রাশিতে অবস্থান করবে রবি, বুধ এবং শুক্র। শুক্রের বক্র গতির কারণে ৬ নভেম্বর পূর্বের রাশি কন্যাতে পুনর্গমন করে, ২২ নভেম্বর পুনরায় তুলা রাশিতে ফিরবে। রবি ১৬ নভেম্বর রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গমন করবে। রাহু কুম্ভ এবং শনি মীন রাশিতে অবস্থান করবে। গ্রহদের এ রূপ অবস্থানের কারণে প্রতিটি রাশির কর্মজীবনে দেখা যাবে কিছু না কিছু পরিবর্তন। কর্মক্ষেত্রে কে কেমন ফল পাবেন, দেখে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি- মেষ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে কাজে সফলতা আসবে।
বৃষ রাশি- কর্মক্ষেত্রে রাহুর অবস্থান, দৃষ্টিসম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে। বৃষ রাশির ব্যক্তিদের বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তি হবে।
মিথুন রাশি- নভেম্বরে মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে শনির অবস্থান। মাসের দ্বিতীয় ভাগে দৃষ্টিসম্পর্ক হবে মঙ্গলের সঙ্গে। কর্মক্ষেত্রে আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
কর্কট রাশি- কর্কট জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে কর্মক্ষেত্রে তুলনামূলক শুভ ফলপ্রাপ্তি হবে।
আরও পড়ুন:
সিংহ রাশি- কর্মক্ষেত্র অধিপতির শুভ অবস্থান হলেও, কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্কের কারণে সিংহ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে।
কন্যা রাশি- কন্যা জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টিসম্পর্ক কর্মক্ষেত্রে আশানুরূপ সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
তুলা রাশি- তুলা রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে কর্মক্ষেত্রে সফলতা আসবে।
বৃশ্চিক রাশি- নভেম্বরে বৃশ্চিক জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং কেতুর। বৃহস্পতির অবস্থানের কারণে কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তি হবে।
আরও পড়ুন:
ধনু রাশি- কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক ধনু রাশিকে কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
মকর রাশি- মকর জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে জটিলতা থাকলেও, পরবর্তী ভাগে তা থাকবে না।
কুম্ভ রাশি- কুম্ভ জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন।
মীন রাশি- নভেম্বরে মীন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক পেশাজীবনে সফলতা দান করবে।