Advertisement
E-Paper

দীপাবলির আগে ঘর পরিষ্কার করছেন? চার ভুল করা থেকে বিরত থাকুন, অন্যথায় বাস্তুর উপর পড়তে পারে কুপ্রভাব

কালীপুজোর আগে থেকেই শুরু হয় বাড়ি পরিষ্কার করার তোড়জোড়। তবে এ ক্ষেত্রে বিশেষ কিছু ভুল এড়িয়ে চলতে হবে। অন্যথায় কপালের উপর কুপ্রভাব পড়তে পারে বলে বিশ্বাস।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১২:৫৮

ছবি: এআই সহায়তায় তৈরি।

দুর্গাপুজো চলে গিয়েছে বলে যে বাঙালি হিন্দুদের উৎসব শেষ হয়ে গিয়েছে তা কিন্তু নয়। নভেম্বরের শুরুতেই পালিত হবে কালীপুজো। কালীপুজো ঘিরেও বাঙালি হিন্দুদের মধ্যে আনন্দ উদ্‌যাপনের অন্ত থাকে না। অনেকে এই দিন বাড়িতে অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীদেবীর পুজোও করে থাকেন। সেই কারণে আগে থাকতেই শুরু হয় বাড়ি পরিষ্কার করার তোড়জোড়। তবে এ ক্ষেত্রে বিশেষ কিছু ভুল এড়িয়ে চলতে হবে। অন্যথায় কপালের উপর কুপ্রভাব পড়তে পারে বলে বিশ্বাস। কালীপুজোর আগে ঘর পরিষ্কার করার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।

  • অনেকেই কালীপুজোর আগে ঘর রং করান। এ ক্ষেত্রে হালকা রং বেছে নিতে হবে। গাঢ় রং করবেন না। গাঢ় রং বাস্তুর জন্য শুভ নয়। এতে বাড়ির সদস্যদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা প্রভৃতি সমস্যা বৃদ্ধি পায়। সংসারে অশান্তি লেগেই থাকে।
  • পুজোর ঘর পরিষ্কার করার কথা ভুলে গেলে চলবে না। একই সঙ্গে পুজোর সমস্ত সামগ্রীও পরিষ্কার করতে পারলে ভাল হয়। কেবল পুজোর জায়গা পরিষ্কার করলেন, কিন্তু পুজোর কাজে ব্যবহৃত জিনিসগুলি পরিষ্কার করলেন না, এমনটা করলে সমস্যা আরও বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
  • শাস্ত্রমতে, বাড়ির সদর দরজার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই বাড়ির অন্যান্য অংশ পরিষ্কার না করলেও, সদর দরজা অবশ্যই পরিষ্কার করতে হবে। মন চাইলে সদর দরজা দীপাবলির আগে সাজাতেও পারেন।
  • বাড়ির অন্ধকার জায়গাগুলি অবশ্যই পরিষ্কার করতে হবে। সেখানে কারও চোখ যায় না বলে যে পরিষ্কারও করবেন না, এমনটা ভাবলে ভুল করা হবে। অন্ধকার কোণগুলি থেকে ধুলোময়লা ঝেড়ে সাফ করা আবশ্যিক।
Dipaboli Diwali Kali Puja Astro Tips Home Cleaning Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy