Advertisement
E-Paper

ছয় উপকরণ দিয়ে তৈরি করে নিন বিশেষ এক তিলক! ধারণ করলেই হবে সব সমস্যার অবসান, মিলবে সফলতা

মনে করা হয়, তিলক পরলে শুভ শক্তি আমাদের সঙ্গে সব সময় উপস্থিত থাকে। বাইরের কোনও অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে পারে না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

আমরা অনেকেই প্রত্যেক দিন কপালে তিলক ধারণ করি। এটা করা খুবই শুভ বলে মানা হয়। মনে করা হয়, তিলক পরলে শুভ শক্তি আমাদের সঙ্গে সব সময় উপস্থিত থাকে। বাইরের কোনও অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে পারে না। প্রতি দিন তিলক ধারণ করার মধ্যে একটা আলাদা শান্তি রয়েছে। নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে।

তিলক বাড়ির প্রত্যেক সদস্যই ধারণ করতে পারেন। পড়ুয়াদের জন্য তিলক ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এ ছাড়া যাঁরা চাকরি বা ব্যবসা করেন, তাঁরাও কাজে বেরোনোর সময় তিলক কপালে লাগিয়ে তার পর বাইরে কাজের উদ্দেশে রওনা দিতে পারেন। বাড়ির বাকি সদস্যরাও যে কোনও কাজে বাইরে যাওয়ার সময় এই তিলক কপালে লাগিয়ে বেরোলে বিপদের আশঙ্কা অনেকাংশে কমে যায়।

জ্যোতিষশাস্ত্রে বেশ কয়েকটা বিশেষ উপকরণ মিশিয়ে তিলক তৈরির কথা বলা রয়েছে। যা তিলকের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে বলে বিশ্বাস। জেনে নেওয়া যাক, কী কী উপকরণ মিশিয়ে এই তিলক তৈরি করতে হবে।

হলুদ, সিঁদুর, সামান্য চিনি, কিছুটা অশ্বগন্ধা, কেশর এবং তুলসীমঞ্চের মাটি মিশিয়ে তিলকটি তৈরি করতে হবে। তুলসীমঞ্চের মাটি এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী উপকরণ। তার পর এই সমস্ত উপকরণ একসঙ্গে গঙ্গাজল দিয়ে মিশিয়ে নিতে হবে। এ ভাবেই তৈরি হয়ে যাবে শক্তিশালী তিলক। এই তিলক শুদ্ধ বস্ত্রে ধারণ করতে হবে। যে কোনও কাজে সফলতা পেতে এই তিলক অবশ্যই ধারণ করুন।

Astro Tips Astrology Tilak

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy