২০২৬ শেষের পথে। বাকি আর দুটো মাস। আর কিছু দিন পর থেকেই শুরু হবে নভেম্বর। প্রতি মাসেই বিভিন্ন গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করে। আগত মাসেও হবে না তার ব্যতিক্রম। গ্রহদের স্থান পরিবর্তনের সঙ্গে আমাদের জীবনেও দেখা যায় বিভিন্ন পরিবর্তন। কখনও তা ভাল হয়, কখনও আবার খারাপ। আগত নভেম্বরে চার রাশির ব্যক্তিদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
নভেম্বরে কাদের জীবনে পরিবর্তন দেখা যাবে?
বৃষ- নভেম্বরে বৃষ জাতক-জাতিকাদের কর্মজীবনে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। ব্যবসায় নতুন সঙ্গীর খোঁজ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। কারও সঙ্গে যৌথ উদ্যোগে কোনও ব্যবসা শুরুর সুযোগ মিলবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধির কাজ হবে। হঠকারিতায় কোনও কাজ করে ফেলবেন না।
তুলা- তুলা জাতক-জাতিকাদের কর্মজীবনে সুপরিবর্তন দেখা যেতে পারে। বেতনবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাজীবনে কোনও নতুন দায়িত্ব পেতে পারেন। তা আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে। আর্থিক ক্ষেত্রেও তুলা জাতক-জাতিকারা পরিবর্তন দেখতে পাবেন।
আরও পড়ুন:
ধনু- বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন ধনু জাতক-জাতিকারা। এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যেখানে আপনাদের সিদ্ধান্তই বড় প্রভাব সৃষ্টি করবে। তাই যে কোনও কাজ ভেবেচিন্তে করুন। আগত মাসে ধনু জাতক-জাতিকাদের প্রতিটি পদক্ষেপ বুঝেশুনে নেওয়াই ঠিক হবে বলে মনে করা হচ্ছে।
কুম্ভ- কুম্ভ জাতক-জাতিকারা পেশাজীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন। তাতে আপনাদের ভালই হবে বলে মনে করা হচ্ছে। কাজের চাপ বাড়বে। তবে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য সফলতার সিঁড়িতে আপনারা আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন। কুম্ভ জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রেও সুপরিবর্তন দেখা যেতে পারে।