বেলগাছ অত্যন্ত শুভ একটা গাছ। এই গাছ বাড়িতে থাকা খুবই শুভ। কিন্তু বেলগাছ বাড়িতে রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি না মেনে চলা যায় তা হলে কোনও ক্ষতি হয়ে যেতে পারে। তাই বেলগাছ খুবই যত্ন সহকারে নিয়ম মেনে রাখতে হয়। এ ছাড়া বেলগাছ নিয়ে জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। সেই বিষয়গুলিও মাথায় রাখা জরুরি।
আরও পড়ুন:
বেলগাছ লাগালে কী হয়: বেলগাছ বাড়িতে লাগালে বংশবৃদ্ধি হয়।
বেলগাছ কাটলে কী হয়: বেলগাছ কাটলে বংশনাশ হয়। তাই বাড়িতে যদি কোনও ভাবে বেলগাছ হয়ে থাকে, তা হলে কোনও ভাবেই সেটিকে কাটতে নেই।
বেলগাছ পুজো করলে কী হয়: প্রতি দিন বেলগাছের পুজো করলে পূর্বপুরুষের আত্মা শান্ত হয়।
আরও পড়ুন:
বাড়ির ঈশান কোণে বেলগাছ লাগালে কী হয়: বাড়ির উত্তর-পূর্ব কোণে বেলগাছ লাগালে সংসারে দারিদ্র দূর হয়ে উন্নতি আসে।
বাড়িতে বেলগাছ লাগালে কী হয়: বাড়িতে বেলগাছ লাগালে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
বেলগাছে জল অর্পণ করলে কী হয়: বেলগাছে প্রতি দিন জল অর্পণ করলে দেব-দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তাই প্রতি দিন বেলগাছে জল অর্পণ করা উচিত।