দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এ বার অপেক্ষা কালীপুজোর। নভেম্বরের প্রথমেই পড়ছে কার্তিক মাসের অমাবস্যা। সেই দিন মা কালী পূজিত হবেন দীপান্বিতা রূপে। প্রতিটি বাঙালি হিন্দুর কাছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে, কালীপুজোর আগে ঘর থেকে নির্দিষ্ট কিছু জিনিস বার করে দেওয়া জরুরি বলে জানাচ্ছে শাস্ত্র। অন্যথায় ঘটে অমঙ্গল। কোন জিনিসগুলি ঘরের মধ্যে জমিয়ে রাখা যাবে না, জেনে নিন।
কালীপুজোর আগে কোন জিনিসগুলি ঘর থেকে বার করে দিতে হবে?
- ভাঙা বৈদ্যুতিন জিনিসপত্র, মৃত গাছ এবং অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। এতে অর্থকষ্ট কমবে বলে বিশ্বাস।
- অব্যবহৃত জুতো, অদরকারি জিনিস বোঝাই করা বড় আকৃতির বাক্স প্রভৃতিও জমিয়ে রাখা যাবে না। এতে আলস্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস। কাজে মন বসে না।
- ভাঙা আসবাবপত্রও ঘরে রাখা যাবে না। সেগুলিকে হয় সারানোর ব্যবস্থা করুন, অথবা বাড়ি থেকে বার করে দিন।
- বাড়ির সদর দরজায় যদি কোনও সমস্যা থেকে থাকে, তা হলে সেই ত্রুটি ঠিক করান। কালীপুজোতেই পালিত হয় দীপাবলি। প্রচলিত বিশ্বাস হল, এই দিন সদর দরজা দিয়েই শুভ শক্তি ঘরে প্রবেশ করে। তাই, সেখানে কোনও সমস্যা ফেলে রাখা যাবে না।
- ভাঙা বা চিড় ধরা আয়না এবং কাচের জিনিসও বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে।