শাড়ি পরতে অনেকে মেয়েই পছন্দ করেন। বিশেষ করে, হিন্দু বাঙালি মেয়েদের মধ্যে শাড়ির প্রতি আলাদা টান থাকতে দেখা যায়। এক-এক জন এক-এক ভাবে শাড়ি পরেন। শাড়ি পরার বিভিন্ন কায়দা রয়েছে। সেগুলির মধ্যে একটি হল, আঁচল ছেড়ে শাড়ি পরা। এই উপায়ে শাড়ি পরলে অনেক সময় মাটিতে আঁচলটি লুটিয়ে পড়ে। মাটিতে আঁচল এ ভাবে লুটিয়ে পড়া নিয়ে শাস্ত্রে বিশেষ কিছু কথা বলা রয়েছে। সে সম্বন্ধে জেনে নিন।
মাটিতে আঁচল লুটিয়ে পড়ার তাৎপর্য কী?
শাস্ত্রমতে, শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়া শুভ। এর ফলে ধরিত্রী মাতার সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় হয়। যা কিছু আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে, সেগুলিকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারি। শাড়ির আঁচলের মাটিতে ছোঁয়া লাগার মাধ্যমে জীবন থেকে সমস্ত ধরনের অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস। তবে, এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যার উল্লেখ পাওয়া যায় না। সবটাই শাস্ত্রমত এবং প্রচলিত বিশ্বাস থেকে বলা হয়।