নিজের বাড়ি তৈরির ইচ্ছা অনেকের মনেই থাকে। নিজের বাড়ি নিজের মনের মতো করে সাজিয়ে সেখানে বসবাস করার আনন্দটাই আলাদা। এই আনন্দ যেন শব্দে প্রকাশ করা যায় না। নিজের বাড়ি ছোট হোক বা বড়, সেটাই স্বর্গ মনে হয়। নিজের বাড়িতে মানুষ স্বাধীন ভাবে থাকতে পারেন, যা ভাড়াবাড়ি বা অন্য কোথাও হয় না। অনেককে দেখা যায় খুব কম বয়সেই বাড়ি তৈরি করে ফেলেছে, আবার অনেকে প্রাপ্তবয়স্ক হয়েও বাড়ি তৈরি করতে পারেন না। তেমনই অনেকে আছেন যাঁরা হয়তো সারা জীবন ভাড়াবাড়িতেই কাটিয়ে দেন। এর প্রত্যেকটা কারণই হল গ্রহগত। গ্রহের হেরফেরে নিজের বাড়ি হবে কি হবে না তা বলা যায়। অনেক সময় গ্রহের অবস্থান এতটাই খারাপ থাকে যে নিজের বাড়ি বানানোর পথে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন:
এই বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্রে নানান কথা বলা রয়েছে। তবে এর প্রতিকার হিসাবে জ্যোতিষশাস্ত্রে বিশেষ একটা টোটকার কথা বলা হয়েছে। সেই টোটকা সঠিক নিয়মে পালন করলে নিজের বাড়ি তৈরির স্বপ্ন দ্রুত পূরণ করতে পারা যাবে।
আরও পড়ুন:
টোটকা:
প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়ে তার মধ্যে কাঁচা দুধ, মধু, গুড় এবং কিছুটা আতপ চাল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। তার পর যে কোনও বৃহস্পতি বা শুক্রবারে ওই মাটির হাঁড়ি কোনও অশ্বত্থ গাছের নীচে রেখে আসুন। এই ক্রিয়া করলে দ্রুত বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে।