Advertisement
E-Paper

বৈভবে জীবন কাটে, অর্থাভাব কাকে বলে জানেন না! ধনদেবীর কৃপায় সর্বদা সুখে থাকেন এই পাঁচ রাশির ব্যক্তিরা

রাশিচক্রের নির্দিষ্ট পাঁচটি রাশির ব্যক্তিদের উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। জীবনের যে কোনও পর্যায়ে ধনদেবী এঁদের রক্ষা করেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৪:১৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শাস্ত্র বলে, হিন্দুদের প্রায় প্রত্যেক দেব-দেবীরই নির্দিষ্ট কিছু রাশির সঙ্গে সম্পর্ক ভাল হয়। তেমনই কিছু রাশি হয় তাঁদের কম প্রিয়। গ্রহের অবস্থান-সহ নানা বিষয়ের উপর এগুলি নির্ভর করে। সেই মতো বিচার করে দেখা যাচ্ছে, রাশিচক্রের নির্দিষ্ট পাঁচটি রাশির ব্যক্তিদের উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। জীবনের যে কোনও পর্যায়ে ধনদেবী এঁদের রক্ষা করেন। সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।

ধনদেবীর প্রিয় রাশির তালিকায় কারা?

বৃষ- বৃষ জাতক-জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। তাই এঁরা যে কোনও কাজে সাফল্য লাভ করতে পারেন। পরিশ্রমের যোগ্য ফল পান। অর্থকষ্ট বৃষ জাতক-জাতিকাদের কাছে ঘেঁযতে পারে না। প্রয়োজনে এঁরা যে কোনও উপায়ে টাকা পেয়ে যান। ধনদেবীর কৃপা সঙ্গে থাকে বলে এঁরা বৈভবে জীবন কাটানোর সুযোগ পান।

সিংহ- জেদি সিংহ জাতক-জাতিকাদের রক্ষা করেন মা লক্ষ্মী। যে কোনও কাজে এঁরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। এঁদের পরিশ্রম কখনও ব্যর্থ হয় না। ধনদেবীর কৃপায় সিংহ জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকে। দেবীর কৃপায় এবং নিজেদের নিষ্ঠার জোরে এঁরা যে কোনও ক্ষেত্রে সফলতা অর্জনে সক্ষম হন।

তুলা- তুলা জাতক-জাতিকারাও মা লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হন। সেই কারণে জীবনে এঁরা প্রচুর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ পান। ছোট থেকেই তুলা জাতক-জাতিকাদের জীবন বৈভবে কাটে। অর্থাভাব কখনও এঁদের কাছে ঘেঁষতে পারে না। পেশাক্ষেত্রেও এঁরা প্রচুর উন্নতি করেন।

বৃশ্চিক- মা লক্ষ্মীর কৃপায় বৃশ্চিক জাতক-জাতিকারা যে কোনও কাজ সাহসের সঙ্গে করে ফেলতে পারেন। এঁরা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কখনও পিছপা হন না। যে কোনও কাজ বৃশ্চিক রাশির ব্যক্তিরা নিজ উদ্যোগে করতে পছন্দ করেন। কম বয়সেই সাফল্যের শীর্ষে পৌঁছোন। ধনসম্পত্তির কোনও অভাব হয় না।

মীন- মীন জাতক-জাতিকাদের সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে। লক্ষ্মীর কৃপায় এঁরা জীবনের যে কোনও কঠিন মুহূর্ত থেকে সহজেই নিজেদের বার করে আনতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকে। পেশাজীবনে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে মীন জাতক-জাতিকাদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না।

Lakshmi Puja Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy