Advertisement
E-Paper

সদর দরজার সামনে লক্ষ্মীর পা আঁকা কি আদৌ শুভ? বাড়ির কোন জায়গাগুলিতে লক্ষ্মীর চরণ আঁকা উচিত নয়?

লক্ষ্মীপুজোর দিন প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরেই আলপনা দেওয়ার চল রয়েছে। একই সঙ্গে মা লক্ষ্মীর পা-ও আঁকা হয়। তবে বিশেষ কিছু জায়গায় লক্ষ্মীদেবীর পা আঁকা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৭:৫৮
lokkhi

—প্রতীকী ছবি।

প্রতিটি বাঙালি হিন্দু বাড়িতেই এখন পুজো পরবর্তী বিষাদের পরিবেশ। পুজো শেষের পরে প্রায় প্রত্যেক বাঙালি হিন্দুর মনই ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু তার মাঝেই শুরু হয় লক্ষ্মীপুজোর তোড়জোড়। কোজাগরী পূর্ণিমায় পূজিত হন লক্ষ্মীদেবী। মা লক্ষ্মীর পুজোর দ্বারা শেষ হয় দেবীপক্ষ। লক্ষ্মীপুজোর দিন প্রায় প্রত্যেক বাঙালি হিন্দুর ঘরেই আলপনা দেওয়ার চল রয়েছে। একই সঙ্গে মা লক্ষ্মীর পা-ও আঁকা হয়। তবে বিশেষ কিছু জায়গায় লক্ষ্মীদেবীর পা আঁকা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। পরিবর্তে নির্দিষ্ট কিছু স্থানে পা আঁকলে হয় সুফল প্রাপ্তি। কোন জায়গায় পা আঁকবেন এবং কোথায় আঁকবেন না, জেনে নিন।

বাড়ির কোন জায়গাগুলিতে লক্ষ্মীর পা আঁকবেন না?

সদর দরজা— অনেকেই সদর দরজার ঠিক সামনে লক্ষ্মীর পা আঁকেন। কিন্তু এই কাজটি করা উচিত নয়। এতে লক্ষ্মী ঘরে আসার বদলে ঘর থেকে বেরিয়ে যান বলে বিশ্বাস। তাই এমনটা করা যাবে না।

শৌচাগারের সামনে— বাড়ির শৌচাগারের সামনে লক্ষ্মীর পা আঁকা উচিত নয়। এতে বাস্তুর অমঙ্গল হয় বলে বিশ্বাস। এমনটা করাও এড়িয়ে চলতে হবে।

সিঁড়িতে— আমরা সিঁড়ি দিয়ে নিয়মিত হাঁটাচলা করি। তাই সিঁড়িতে লক্ষ্মীর পা আঁকা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।

বাড়ির কোন জায়গাগুলিতে লক্ষ্মীর পা আঁকা যেতে পারে?

ঠাকুরঘরের সামনে— বাড়ির সিংহাসন এবং ঠাকুরঘরের সামনে লক্ষ্মীর পা অবশ্যই আঁকতে হবে। সেটি করার আগে স্থানটি ভাল ভাবে পরিষ্কার করে নেওয়া আবশ্যিক।

টাকাপয়সা এবং গয়না রাখার জায়গা— বাড়ির যে স্থানে গয়না এবং টাকাপয়সা রাখেন, সেই স্থানে লক্ষ্মীর পা আঁকা আবশ্যিক।

চাল-ডাল রাখার জায়গায়— বাড়ির যে স্থানে চাল-ডাল রাখেন, সেখানেও লক্ষ্মীর পা আঁকা যেতে পারে।

Lakshmi Puja Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy