রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনার তিথি হল কোজাগরী লক্ষ্মীপুজো। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। প্রচলিত বিশ্বাস, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ করতে। সেই কারণে এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করে তাঁর আগমনের অপেক্ষায় থাকেন, তাঁরা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। কোজাগরী শব্দের উৎপত্তি “কো জাগতি” থেকে। এর অর্থ “কে জেগে আছো”।
আরও পড়ুন:
আগামী ২৫ অক্টোবর, রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো–
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ৮ কার্তিক, রবিবার।
ইংরেজি– ২৫ অক্টোবর, রবিবার।
সময়– সকাল ১১টা ৫৮ মিনিট।
শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ৯ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২৬ অক্টোবর, সোমবার।
সময়– সকাল ৯টা ৪২ মিনিট।
আরও পড়ুন:
গুপ্ত প্রেশ পঞ্জিকা মতে-
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ৭ কার্তিক, রবিবার।
ইংরেজি– ২৫ অক্টোবর, রবিবার।
সময়– সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ড।
শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ৮ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২৬ অক্টোবর, সোমবার।
সময়– সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড।