Advertisement
E-Paper

দশমী মানেই ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানানোর পালা! শেষ দিনে দেবীকে বরণ করবেন কখন?

পুজোর শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি, যার মধ্যে অন্যতম দেবী দুর্গার বরণ। এই তিথিতেই থাকে দশভুজা ও তাঁর সন্তানসন্ততির বরণপর্ব।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০৪:২৭

—প্রতীকী ছবি।

শারদোৎসবের দিনগুলি চোখের পলকে কেটে যায়। ষষ্ঠী থেকে মহানবমী—আনন্দে, ভিড়ে, ঢাকের তালে—মুহূর্তেই যেন এসে হাজির হয় বিদায়ের সুর। রাত পোহালেই বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসান এই দিনে। তবে শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি, যার মধ্যে অন্যতম দেবী দুর্গার বরণ। এই তিথিতেই থাকে দশভুজা ও তাঁর সন্তানসন্ততির বরণপর্ব। দেবীকে কাছে পাওয়ার এই শেষ সুযোগে ভক্তের মনে আবেগ উপচে পড়ে। যেন ঘরের মেয়ে ফিরে যাচ্ছে শ্বশুরবাড়ি, তাই যত্ন করে বিদায় জানাতে হয়। এ ক্ষেত্রে সঠিক সময় মাথায় রেখে বরণ করতে যাওয়া জরুরি। দশমী তিথি শুরু এবং শেষের সময় জেনে নিন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

দশমী–

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ৩ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২০ অক্টোবর, মঙ্গলবার।

সময়– দুপুর ১২টা ৫২ মিনিট।

দশমী তিথি শেষ–

বাংলা– ৪ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২১ অক্টোবর, বুধবার।

সময়– ভোর ২টো ১২ মিনিট।

সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে, কিন্তু বারবেলানুরোধে ৮টা ৩০ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রীশ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রীশ্রী অপরাজিতা পূজা।

গুপ্ত প্রেশ পঞ্জিকা অনুসারে–

দশমী–

দশমী তিথি আরম্ভ -

বাংলা– ২ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২০ অক্টোবর, মঙ্গলবার ।

সময়– সকাল ৯টা ২৯ মিনিট ৩৮ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ৩ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২১ অক্টোবর, বুধবার ।

সময়– সকাল ১০টা ৪৬ মিনিট ৪ সেকেন্ড।

পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিট ৯ সেকেন্ডের মধ্যে চরলগ্নে এবং চরণবাংশে কিন্তু কালবেলানুরোধে ৮টা ৩০ মিনিট ৮ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

Durga Puja Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy