বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর পালা। শুরু হয়ে যায় দীর্ঘ এক বছরের অপেক্ষা। ভারাক্রান্ত মন নিয়ে মাকে বরণ করার পর শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের সমাপন ঘটে এই দশমীতেই। পুনরায় পুরনো জীবনে ফিরে যেতে হয়। এতে মন খারাপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে, বিজয়া দশমীর দিন বিশেষ কিছু টোটকা পালনে সুফল প্রাপ্তি ঘটে বলে জানাচ্ছে শাস্ত্র। সে সম্বন্ধে জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
- দশমীর সন্ধ্যায় নারকেল নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করুন। পুজোর পর সেই নারকেল টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে ধনসম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
- বরণডালায় থাকা সিঁদুর দেবীর পায়ে নিবেদন করুন। এর পর সেই সিঁদুর কিন্তু অপরদের মাখালে হবে না। সেটি বাড়িতে নিয়ে চলে আসুন। সারা বছর সেই সিঁদুর ব্যবহার করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সেই সিঁদুর ব্যবহারে দাম্পত্য জীবনে সুখ আসে।
আরও পড়ুন:
- দশমীর সন্ধ্যায় সদর দরজার বাইরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে বাড়ির মঙ্গল হয় বলে বিশ্বাস।
- দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর দেবীর ঘট থেকে একটি পদ্ম সংগ্রহ করুন। এ বার সেই ফুলটিকে হলুদ কাপড়ের দ্বারা মুড়িয়ে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে সেটি রেখে দিন। এই নিয়ম পালন করলে আর্থিক অনটন কমতে পারে এবং সংসারে সমৃদ্ধি আসতে পারে।