Advertisement
E-Paper

কার্তিকের শেষেই পড়ছে জগদ্ধাত্রী পুজো! কালীপুজো কবে? বাংলার সাত নম্বর মাসের শুভ দিনগুলি জেনে নিন

এই বছর কার্তিক মাসে বিভিন্ন পুজোর দিনক্ষণ রয়েছে। বিয়ের লগ্নও দেখা যাচ্ছে এই মাসে। পঞ্জিকা কী বলছে, জেনে নিন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১২:৩৮
jagadhatri

—প্রতীকী ছবি।

যে চান্দ্রমাসে সাধারণত কৃত্তিকা নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র কার্তিক’ মাস বলে। সূর্যের তুলা রাশিতে স্থিতিকালেই সেটি হওয়ার সম্ভাবনা। সেই কারণে সূর্যের তুলা রাশিতে স্থিতিকাল ‘সৌর কার্তিক’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের সপ্তম মাস। এই বছর কার্তিক মাসে বিভিন্ন পুজোর দিন রয়েছে। বিয়ের দিনক্ষণও দেখা যাচ্ছে এই মাসে। পঞ্জিকা কী বলছে, জেনে নিন।

কার্তিক মাসে বিয়ের শুভ দিন-

১ কার্তিক, ১৮ অক্টোবর, রবিবার–

বিয়ে- রাত ৯টা ৪১ মিনিট গতে ১২টা ৫৬ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৩ কার্তিক, ২০ অক্টোবর, মঙ্গলবার–

বিয়ে- সন্ধ্যা ৬টা ২ মিনিটের মধ্যে মেষ লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৭ কার্তিক, ২৪ অক্টোবর, শনিবার–

বিয়ে- রাত ১১টা ৩৭ মিনিট গতে ১২টা ৪৬ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১২ কার্তিক, ২৯ অক্টোবর, বৃহস্পতিবার–

বিয়ে- বিকেল ৪টে ৪৮ মিনিট গতে তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৮ কার্তিক, ১৪ নভেম্বর, শনিবার–

বিয়ে- রাত ১১টা ২৪ মিনিট গতে ৩টে ১০ মিনিটের মধ্যে সিংহ, কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, রবিবার–

বিয়ে- রাত ৯টা ৪ মিনিটের মধ্যে মেষ, বৃষ, মিথুন লগ্নে। পুনরায়, রাত ১১টা ২০ মিনিট গতে ১২টা ৫৮ মিনিটের মধ্যে সিংহ লগ্নে। পুনরায়, ২টো ৩৭ মিনিত গতে ৩টে ৪১ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

কার্তিক মাসের পুজো-

শারদীয়া সপ্তমী-

১ কার্তিক, ১৮ অক্টোবর, রবিবার সকাল ৮টা ২৯ মিনিট পর্যন্ত।

শারদীয়া মহাষ্টমী-

২ কার্তিক, ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্ত।

শারদীয়া মহানবমী-

৩ কার্তিক, ২০ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিট পর্যন্ত।

দশমী-

৪ কার্তিক, ২১ অক্টোবর, বুধবার দুপুর ২টো ১২ মিনিট পর্যন্ত।

একাদশী-

একাদশী তিথি আরম্ভ-

৪ কার্তিক, ২১ অক্টোবর, বুধবার দুপুর ২টো ১৩ মিনিট ।

একাদশী তিথি শেষ-

৫ কার্তিক, ২২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৪৯ মিনিট।

কোজাগরী লক্ষ্মীপুজা-

৮ কার্তিক, ২৫ অক্টোবর, রবিবার।

পূর্ণিমা তিথি আরম্ভ- ৮ কার্তিক, ২৫ অক্টোবর, রবিবার, সকাল ১১ টা ৫৮ মিনিট।

৯ কার্তিক, ২৬ অক্টোবর, সোমবার-

পূর্ণিমা তিথি শেষ- ৯ কার্তিক, ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিট।

একাদশী-

১৯ কার্তিক, ৫ নভেম্বর, বৃহস্পতিবার।

একাদশী তিথি আরম্ভ-

১৮ কার্তিক, ৪ নভেম্বর, বুধবার সকাল ১১টা ৫ মিনিট।

একাদশী তিথি শেষ-

১৯ কার্তিক, ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৬ মিনিট।

ধন ত্রয়োদশী (ধনতেরস)-

২০ কার্তিক, ৬ নভেম্বর, শুক্রবার।

ত্রয়োদশী তিথি আরম্ভ-

২০ কার্তিক, ৬ নভেম্বর, শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিট।

ত্রয়োদশী তিথি শেষ-

২১ কার্তিক, ৭ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৪৮ মিনিট।

ভূত চতুর্দশী-

২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার।

চতুর্দশী তিথি আরম্ভ-

২১ কার্তিক, ৭ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৪৯ মিনিট।

চতুর্দশী তিথি শেষ-

২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৮ মিনিট।

শ্রীশ্রী শ্যামাপুজো-

২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার।

অমাবস্যা তিথি আরম্ভ-

২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৯ মিনিট।

অমাবস্যা তিথি শেষ-

২৩ কার্তিক, ৯ নভেম্বর, সোমবার দুপুর ১২টা ৩২ মিনিট।

ভাইফোঁটা-

২৫ কার্তিক, ১১ নভেম্বর, বুধবার।

দ্বিতীয়া তিথি আরম্ভ-

২৪ কার্তিক, ১০ নভেম্বর, মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ-

২৫ কার্তিক, ১১ নভেম্বর, বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিট।

শ্রীশ্রী ছটপুজো, নাড়ীষষ্ঠী-

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, রবিবার।

কার্তিকপুজো-

৩০ কার্তিক, ১৬ নভেম্বর, সোমবার।

শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজা (সপ্তমী)-

৩০ কার্তিক, ১৬ নভেম্বর, সোমবার।

Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy