Advertisement
E-Paper

দুর্গাপুজোর সময় বাড়িতে আনুন পাঁচ জিনিস, সমৃদ্ধির অভাব হবে না, সংসারে উপচে পড়বে সুখ-শান্তি-অর্থ!

জ্যোতিষ মতে, পুজোর সময় বাড়িতে বিশেষ কিছু জিনিস নিয়ে আসা খুবই শুভ। এতে বাস্তুর মঙ্গল সাধিত হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৭:৩৭

—প্রতীকী ছবি।

দুর্গাপুজো মানেই মজা, খাওয়াদাওয়া, ঠাকুর দেখা প্রভৃতি। প্রতিটি বাঙালি হিন্দুর কাছে দুর্গাপুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় আমরা কেবল আনন্দ করেই কাটাই না, মেনে চলি বিভিন্ন নিয়মও। তেমনই এক সহজ নিয়ম পালনের কথা জানাচ্ছে শাস্ত্র। জ্যোতিষ মতে, পুজোর সময় বাড়িতে বিশেষ কিছু জিনিস নিয়ে আসা খুবই শুভ। এতে বাস্তুর মঙ্গল সাধিত হয়। কোন জিনিসগুলি আনতে হবে, জেনে নিন।

পুজোর সময় বাড়িতে কোন জিনিসগুলি আনতে হবে?

সন্ধিপুজোর জবা: অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে দেবীর পায়ে যে জবা অর্পণ করা হয়, সেই জবা বাড়িতে নিয়ে এসে রাখতে পারলে খুব ভাল হয়। এতে বাড়ির উপর থেকে নজর দোষ কেটে যায়। শত্রুরা চেয়েও ক্ষতি করতে পারেন না।

অষ্টমীর বেলপাতা: সংসারের অশান্তি কমাতে এবং বাড়িতে অর্থের প্রবাহ বৃদ্ধি করতে বাড়িতে অষ্টমীর অঞ্জলির বেলপাতা এনে রাখুন। এতে বাস্তুর মঙ্গল হয়।

নবমীর ঘটের আমপাতা: পুজোর ঘটকে মায়ের প্রাণ মনে করা হয়। নবমীর ঘটের আমপাতা বাড়িতে এনে রাখলে অন্নের কোনও অভাব হয় না বলে বিশ্বাস। বাড়িতে সুখশান্তি বজায় থাকে।

দশমীর সিঁদুর: সম্পর্কে প্রেম ও মাধুর্য বজায় রাখতে বাড়িতে দশমীর সিঁদুর নিয়ে এসে রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা কমে যায়।

কুমারীর আলতা: কুমারীপুজোয় ব্যবহৃত আলতা বাড়িতে এনে রাখাও খুবই শুভ। ঘরের লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। বাড়ির মেয়েদের মঙ্গল হয়।

Durga Puja Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy