যে কোনও সম্পর্ক তৈরি হওয়া, সুস্থ সম্পর্কে আবদ্ধ থাকা বা সম্পর্ক শেষ হওয়া সবই গ্রহের প্রভাবে। জন্মকালীন গ্রহের অবস্থানের সঙ্গে বর্তমান সময়ে গ্রহের অবস্থান জীবনের সমস্ত বিষয়ে যেমন প্রভাব ফেলে, তেমনই প্রেমের ক্ষেত্রেও প্রভাব ফেলে। গ্রহের অবস্থান অনুযায়ী পুজোর ক’দিন প্রেম সংক্রান্ত বিষয়ে কোন রাশির কেমন কাটবে, জেনে নিন।
মেষ রাশির শারদীয়া দুর্গাপুজোর দিনগুলিতে প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। সচেতনতা অবলম্বন জরুরি। রাগ এবং অহঙ্কার এড়িয়ে চলুন।
বৃষ রাশির যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁদের পুজোর ক’টা দিন বেশ ভালই কাটবে। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
মিথুন রাশির ব্যক্তিদের প্রেম সংক্রান্ত বিষয়ে পুজোর ক’টা দিন ভাল কাটলেও অহং এবং রাগ আয়ত্তে না রাখলে ভুগতে হবে।
কর্কট রাশির জাতক-জাতিকাদের পুজোর ক’দিন প্রেমের দিক দিয়ে বেশ ভাল কাটবে। এই পুজোয় নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনাও দেখা যাচ্ছে।
সিংহ রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে শুভ ফল পেলেও, সঠিক সিদ্ধান্তের অভাবে সম্পর্কে চির ধরতে পারে।
আরও পড়ুন:
কন্যা রাশির ব্যক্তিদের প্রেমের ক্ষেত্রে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে। কিন্তু রাগ ও অহং অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে।
তুলা রাশির জাতক-জাতিকাদের পুজোর ক’দিন প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। ভ্রম বা ছলনা থেকে সাবধান।
বৃশ্চিক রাশির ব্যক্তিদের প্রেমের ক্ষেত্রে পুজোর সময় শুভ ফলপ্রাপ্তি হবে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
ধনু রাশির প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। রাগ, বাক্বিতণ্ডা এড়িয়ে চলুন।
আরও পড়ুন:
মকর রাশির প্রেমের ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। পুজোর ক’দিন মাথা ঠান্ডা রেখে মানিয়ে না চললে সমস্যা হবে।
কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে। পুজোয় নতুন সম্পর্কেও জড়াতে পারেন।
মীন রাশির ব্যক্তিরা এই পুজোতে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। কিন্তু রাগ এবং অহং ক্ষতির কারণ হতে পারে।