শুরু হয়েছে দেবীপক্ষ। মহালয়ার ভোরে ‘মহিষাসুরমর্দ্দিনী’ শোনার মধ্য দিয়ে আমরা মা দুর্গাকে মর্ত্যে আগমন জানাই। শাস্ত্র বলে, মহালয়ার দিনেই দেবী দুর্গা মর্ত্যে চলে আসেন। প্রায় প্রতিটি হিন্দু বাঙালির পুজো উদ্যাপন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পুজো মানেই আনন্দ, খাওয়াদাওয়া, ঠাকুর দেখা প্রভৃতি। তবে আনন্দের পাশাপাশি বিশেষ কিছু বিষয় মাথায় রাখাও জরুরি। সেগুলির মধ্যে একটি হল পুজোর দিনগুলি কিছু খাদ্যদ্রব্য খাওয়া অনুচিত। সেই তালিকায় কী কী রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
পুজোর দিনগুলিতে কবে কোন খাবার খাওয়া যাবে না?
ষষ্ঠী- নিমপাতা।
সপ্তমী- তাল।
অষ্টমী- নারকেল।
নবমী- লাউ।
দশমী- কলমি শাক।
এই পাঁচ শাকসব্জি এবং ফল দুর্গাপুজোর নির্দিষ্ট দিনগুলিতে খাওয়া অনুচিত। এতে কপালের উপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস। মা দুর্গা রুষ্ট হন। পূর্ণ সফলতা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হয় বলে বিশ্বাস।