Advertisement
E-Paper

পুজোর সময় জরুরি প্রয়োজনেও ঋণ নেওয়া উচিত হবে না সাত রাশির, ধার দিলেও সমস্যা হতে পারে কাদের?

মাসিক বেতনে সব সময় সমস্ত শখ পূরণ করা যায় না। তখন মানুষ ঋণ নেওয়ার দিকে পা বাড়ান। তবে ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সময়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৭:২৯
durga

—প্রতীকী ছবি।

দুর্গাপুজো মানেই আনন্দে মেতে থাকা। বন্ধু এবং পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, দেদার খাওয়া, ঠাকুর দেখা আরও কত কী! এ সব ক্ষেত্রে টাকার প্রয়োজন সর্বাধিক। তবে মাসিক বেতনে সব সময় সমস্ত শখ পূরণ করা যায় না। তখন মানুষ ঋণ নেওয়ার দিকে পা বাড়ান। তবে ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সময়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সময় যদি সঙ্গে না থাকে, তা হলে ঋণ দেওয়া-নেওয়া করা উচিত নয়। অন্যথায় সমস্যার সম্মুখীন হতে হয়। পুজোর সময় কাদের ঋণ দেওয়া-নেওয়া থেকে দূরে থাকতে হবে, জেনে নিন।

মেষ রাশির টাকা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে অক্টোবর মাসে সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই।

বৃষ রাশির ব্যক্তিদের টাকা ধার দেওয়া অথবা নেওয়া, উভয় বিষয়েই সচেতনতা অবলম্বন জরুরি। সম্ভব হলে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন।

মিথুন রাশির টাকা ধার দেওয়া অথবা নেওয়ার বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। ধার দিলে ফেরত পেতে এবং ধার নিলে শোধ করতে সময় লাগবে।

কর্কট রাশির ব্যক্তিরা ঋণ দান বা গ্রহণ করলে খুব একটা সমস্যায় পড়ার বা নাজেহাল হওয়ার আশঙ্কা নেই।

সিংহ রাশির ঋণ দান বা ঋণ গ্রহণ, উভয় বিষয়েই সচেতনতা অবলম্বন জরুরি। জরুরি প্রয়োজন না হলে এড়িয়ে চলুন।

কন্যা রাশির ঋণ দান বা গ্রহণের কারণে জটিলতা সৃষ্টি হওয়া বা সমস্যায় ভোগার আশঙ্কা নেই।

তুলা রাশির ঋণ দান বা ঋণ গ্রহণ, কোনও বিষয়ে কোনও ভাবেই সমস্যা সৃষ্টি হবে না।

বৃশ্চিক রাশির ব্যক্তিরা ঋণ দান বা ঋণ গ্রহণ, উভয় বিষয়েই বিশেষ সচেতন থাকুন, সম্ভব হলে ঋণ এড়িয়ে চলুন।

ধনু রাশির ঋণ সংক্রান্ত কোনও চুক্তি না করাই উচিত। অর্থাৎ, ঋণ দান বা গ্রহণ সংক্রান্ত চুক্তি করলে ব্যর্থ হওয়ার আশঙ্কা।

মকর রাশির ব্যক্তিদের ঋণ দান বা গ্রহণ না করাই ভাল হবে বলে মনে করা হচ্ছে।

কুম্ভ রাশির ঋণ দান বা ঋণ গ্রহণকালে সচেতনতা অবলম্বন জরুরি, সম্ভব হলে ঋণ দান বা ঋণ গ্রহণ এড়িয়ে চলুন।

মীন রাশির ঋণ দান বা গ্রহণে সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই।

Money Horoscope Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy