চলতি বছর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন। ঘোটকে, অর্থাৎ ঘোড়ায় আগমন বা গমনের ফল ‘ছত্রভংস্তুরঙ্গমে’ অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা দেখা যায়। অর্থাৎ, এই লক্ষণকে শুভ বলা চলে না। তা বলে খারাপই হবে এমনটাও হলফ করে বলা যায় না। প্রত্যেকের উপরই এর কিছু না কিছু প্রভাব পড়বে বলে বিশ্বাস। শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির ব্যক্তিদের উপর মা দুর্গার ঘোড়ায় আগমনের খারাপ প্রভাব পড়বে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
কাদের উপর মা দুর্গার ঘোটকে আগমনের খারাপ প্রভাব পড়বে?
বৃষ- দেবী দুর্গার ঘোড়ায় আগমন বৃষ জাতক-জাতিকাদের জন্য শুভ হবে না। আপনারা নানা দিক থেকে সমস্যার মুখে পড়তে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যার আশঙ্কা দেখা যাচ্ছে। খরচের দিকে নজর রাখতে হবে। অন্যথায় পুজোর মাঝে অর্থ সঙ্কটের সম্মুখীন হতে হবে। প্রেম সম্পর্কে অশান্তি বাড়তে পারে। ভেবেচিন্তে কথা বলুন।
আরও পড়ুন:
কন্যা- কন্যা রাশির ব্যক্তিদের কোনও লোভনীয় সুযোগ হাতছাড়া হতে পারে বলে বিশ্বাস। বিনিয়োগ করার ক্ষেত্রে বুঝেশুনে এগোন। অন্যথায় লোকসান হতে পারে। কর্মজীবনে বিভিন্ন ঝামেলা দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। এই সময় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন।
ধনু- দেবী দুর্গার অশ্বে আগমন ধনু জাতক-জাতিকাদের জন্য শুভ হবে না। ব্যবসার ক্ষেত্রে লোকসানের মুখে পড়তে হতে পারে। ব্যবসায় কোনও বদল আনার ইচ্ছা থাকলে, দশমীর পরে সে সব নিয়ে ভাবতে পারেন। সম্পর্কে অশান্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গীর সমস্ত কথা মন দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করুন।