রাশি অনুযায়ী প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। আবার রাশি অনুযায়ী স্বভাব, ভাগ্য সবেরই ব্যতিক্রম ঘটে। প্রেম হোক বা বিয়ে, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই অশান্তি হলে সেটা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়াই শ্রেয়। সেটা না করলেই সম্পর্ক টিকিয়ে রাখা সমস্যার হয়ে যায়। ঘটে বিচ্ছেদ। বিচ্ছেদের পরে অনেকে যেমন নিজছন্দে জীবন এগিয়ে নিয়ে যান, তেমনই অনেকের পক্ষে সেটা করা মুশকিল হয়ে পড়ে। হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেকে। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির জাতক-জাতিকাদের সঙ্গে প্রেম করলে তাঁদের ভোলা মুশকিল হয়ে পড়ে। তালিকায় কোন কোন রাশির কথা বলা হচ্ছে, জেনে নিন।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশির সঙ্গে প্রেম করলে তাঁদের ভুলতে পারা যায় না?
কর্কট- কর্কট জাতক-জাতিকারা সঙ্গীকে যত্নে রাখেন। তাঁদের মনের খেয়াল নেওয়ার কায়দা এঁদের জানা রয়েছে। সঙ্গীকে কখনও একাকীত্বে ভুগতে দেন না কর্কট রাশির ব্যক্তিরা। সেই কারণে এঁরা ছেড়ে যাওয়ার পর জীবনে একটা শূন্যস্থান তৈরি হয়। সেই ফাঁকা অংশ কোনও ভাবেই পূরণ করে ওঠা যায় না।
সিংহ- সঙ্গীকে সব দিক থেকে খুশি রাখার চেষ্টা করেন সিংহ জাতক-জাতিকারা। চমক পরিকল্পনা থেকে শুরু করে সঙ্গীর ছোট-বড় সমস্ত আবদার পূরণ করা, এঁরা কোনও কিছু করতেই ছাড়েন না। সেই কারণে এই রাশির ব্যক্তিদের সহজে ভুলতে পারা যায় না। সিংহ জাতক-জাতিকারা ছেড়ে চলে গেলেও, তাঁদের করা কাজগুলি মনে থেকে যায়।
তুলা- তুলা জাতক-জাতিকাদের সঙ্গে প্রেম করা খুবই সহজ বিষয়। এঁরা সঙ্গীকে কোনও বিষয়েই বিচার করতে যান না। তাঁর সমস্ত কথা মন দিয়ে শোনেন, সমস্যার সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করেন। সঙ্গীর ভাল-মন্দের খেয়াল রাখেন তুলা জাতক-জাতিকারা। সেই কারণে বিচ্ছেদের পরও তাঁদের ভুলতে পারা যায় না।
আরও পড়ুন:
বৃশ্চিক- সঙ্গীকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক জাতক-জাতিকাদের জুড়ি মেলা ভার। এঁরা এক মুহূর্তের জন্যও সঙ্গীকে একা বোধ করতে দেন না। সর্বদা তাঁদের সমস্ত আবদার পূরণ করে চলেন। সঙ্গীকে ভালবাসায় ভরিয়ে রাখেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। তাই বিচ্ছেদের পরেও এঁরা মনে থেকে যান। এঁদেরকে সহজে ভুলতে পারা যায় না।
মীন- মীন জাতক-জাতিকারা সঙ্গীর প্রতি অত্যন্ত ধৈর্যশীল হন। এঁরা কখনও সঙ্গীকে রাগ বা মেজাজ দেখান না। সঙ্গীর ভাল থাকাই এঁদের কাছে সর্বোত্তম। ভালবাসার মানুষকে যত্নে ভরিয়ে রাখেন মীন জাতক-জাতিকারা। ফলত বিচ্ছেদের পরও তাঁদের কোমল ব্যবহার প্রাক্তনের মনে থেকে যায়।