Advertisement
E-Paper

মোক্ষপ্রাপ্তি থেকে অর্থলাভ, মহালয়ায় বিশেষ কিছু জিনিস দানে ভাগ্যের ভোল বদলে যায়! খোঁজ দিলেন জ্যোতিষী

মহালয়ায় বিশেষ কিছু জিনিসপত্র দান করলে আমাদের জীবনে নানা দিক থেকে উপকার হতে পারে। তবে আগে জানতে হবে কোন কোন জিনিস দান করতে হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৭:৪৮

ছবি: এআই সহায়তায় তৈরি।

পিতৃপক্ষ মানেই দান করার খুব ভাল সময়। বিশেষ করে মহালয়ার দিনটি দানের জন্য অত্যন্ত শুভ। মনে করা হয় বিশেষ এই দিনে জিনিসপত্র দান করলে আমাদের জীবনে নানা দিক থেকে উপকার হতে পারে। তবে আগে জানতে হবে কোন কোন জিনিস দান করতে হয়। ভুল জিনিস দান করলে কিন্তু সুফল প্রাপ্তি হবে না। জ্যোতিষশাস্ত্রে মহালয়ায় বিশেষ কয়েকটা জিনিস দানের উল্লেখ রয়েছে। এর ফলে জীবনে দারুণ ফলপ্রাপ্তি হয়।

কোন জিনিস দানে কী উপকার পাওয়া যায়?

চাল: মহালয়ায় যদি চাল দান করা হয় তা হলে লক্ষ্মীপ্রাপ্তি হয় বলে বিশ্বাস।

কালো তিল: এই দিন কালো তিল দান করলে অসুস্থতা থেকে মুক্তি মেলে বলে প্রচলিত রয়েছে।

পাখা: পাখা দান করলে প্রচুর অর্থপ্রাপ্তি হয় বলে জানাচ্ছে শাস্ত্র।

কালো কম্বল: কালো কম্বল দান করলে আচমকা বিপদ থেকে রক্ষা মেলে এবং রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

ঘি এবং মধু: ঘি এবং মধু দান করলে আয়ু বৃদ্ধি পায়।

জুতো: জুতো দান করলে জীবনে আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যায়।

সর্ষের তেল এবং হলুদ ডাল: বিয়েতে বাধা থাকলে হলুদ যে কোনও ডাল এবং সর্ষের তেল দান করুন।

তামার বাসন: ব্যবসা, চাকরি অথবা যে কোনও কাজে যদি বার বার বাধা আসে তা হলে তামার যে কোনও বাসন দান করুন।

বালিশ: বালিশ দান করলে মনে করা হয় সমস্ত পাপ নাশ হয়।

মাদুর: মাদুর দান করলে অকালমৃত্যুর ভয় কাটে।

কর্পূর: কর্পূর দান করলে মোক্ষপ্রাপ্তি হয় বলে বিশ্বাস।

জলভরা কলসি: জলভরা কলসি দান করলে প্রচুর পুণ্য অর্জন হয়।

Mahalaya Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy