Advertisement
E-Paper

নিত্য দিন পাঁচ সহজ কাজ করলেই বদলাবে ভাগ্যের ভোল, সময় খারাপ হওয়ার বদলে ভাল হবে

বিশেষ কিছু উপায় পালনে খারাপ দিনকেও ভালতে বদলে ফেলা যায় বলে জানাচ্ছে শাস্ত্র। কী কী উপায় মানতে হবে, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৪:১১

—প্রতীকী ছবি।

প্রতি দিন সকলের একই ছন্দে কাটে না। কখনও খুব ভাল কাটে, কখনও আবার চোখ খোলার পরই আমরা বুঝে যাই আজকের দিনটি মনোমতো কাটবে না। হয়তো মনের মধ্যে তেমনটা চলে বলেই দিনটি আর ভাল কাটে না। তবে বিশেষ কিছু উপায় পালনে খারাপ দিনকেও ভালতে বদলে ফেলা যায় বলে জানাচ্ছে শাস্ত্র। কী কী উপায় মানতে হবে, জেনে নিন।

উপায়-

  • আজকাল সকালে চোখ খুলেই অধিকাংশ মানুষ মোবাইল নিয়ে বসে পড়েন। সেটি না করে জানলা খুলে বা ছাদে গিয়ে সূর্যের নীচে বসুন। মনোস্কামনা জানান। প্রার্থনা করুন আজকের দিনটি যেন আপনার ভাল কাটে।
  • প্রতি সন্ধ্যায় ঠাকুরের আসনে বা সদর দরজার সামনে একটা প্রদীপ জ্বালান।
  • খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তিনি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছেন।
  • নেগেটিভ চিন্তাভাবনা সম্পূর্ণ রূপে বর্জন করুন। বদলে সর্বদা পজ়িটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন। ভাবুন যে আপনি যেটা চাইছেন, সেটাই অর্জন করতে পারবেন।
  • দিনশেষে এমন জিনিস নিয়ে ভাবুন যার জন্য আপনি জীবনের কাছে কৃতজ্ঞ।
Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy