Advertisement
E-Paper

পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে চড়ে যায়? সহজ এক টোটকা পালনে রাগ থাকবে আপনার বশে

রাগের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। তবে অনেক ক্ষেত্রে বাস্তুর খারাপ প্রভাবের জন্যও ছোটখাটো বিষয়ে মাথা গরম হয়ে পড়ে। আমরা চেয়েও মেজাজ ঠান্ডা রাখতে পারি না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১৭:০১

ছবি: এআই সহায়তায় তৈরি।

রাগের সমস্যা বহু মানুষেরই রয়েছে। কথায় কথায় রেগে যাওয়া মোটেই ভাল বিষয় নয়। এতে সম্পর্কের উপর খারাপ প্রভাব পড়ে। অনেক সময় রাগের মাথায় খারাপ কথা বলে ফেলার জন্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। সেই কারণে রাগের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। তবে অনেক ক্ষেত্রে বাস্তুর খারাপ প্রভাবের জন্যও ছোটখাটো বিষয়ে মাথা গরম হয়ে পড়ে। আমরা চেয়েও মেজাজ ঠান্ডা রাখতে পারি না। এ ক্ষেত্রে মানা যেতে পারে সহজ এক নিয়ম। তা হলে রাগের উপর নিয়ন্ত্রণ রাখা সমস্যার হবে না। কী করতে হবে জেনে নিন।

টোটকা:

ঘরের উত্তর-পশ্চিম দিকের সঙ্গে আমাদের মেজাজ, মন, রাগ প্রভৃতির সম্পর্ক রয়েছে বলে জানাচ্ছে শাস্ত্র। বাড়ির এই দিকে একটি জলপূর্ণ পাত্র রাখুন। এর পর তার মধ্যে একটি প্রদীপ জ্বেলে ভাসিয়ে দিন। প্রতি দিন সেই পাত্রের জল পরিবর্তন করুন এবং প্রদীপের তেল ও সলতে বদলে পুনরায় প্রদীপটি জ্বালুন।

উপকারিতা:

  • এই কাজটি করলে বাড়ির সদস্যদের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়।
  • কাজের গতি বৃদ্ধি পায়। যে কোনও কাজ মনোযোগ দিয়ে করে ফেলা যায়।
  • সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। সঙ্গীর সঙ্গে ঝগড়া-অশান্তির পরিমাণ কমে।
Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy