Advertisement
E-Paper

পুজোর মাসে বাড়িতে শান্তি বজায় রাখতে চান? হেঁশেলের পাঁচ উপাদান দিয়ে এক টোটকা মানলেই হবে মুশকিল আসান

অনেকের বাড়িতেই ঝগড়া-অশান্তি শেষ হতে দেখা যায় না। তবে ঘরে শান্তির পরিবেশ রাখার জন্য বিশেষ এক টোটকা পালনের নিদান দিচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৭:০৮

ছবি: এআই সহায়তায় তৈরি।

দুর্গাপুজো মানেই বাড়িতে সাজো সাজো রব। এই সময় প্রত্যেক বাঙালি হিন্দুই ঘর পরিষ্কারে মন দেন। কিন্তু ঘর পরিষ্কার রাখলেই হবে না, সংসারে সকলের সঙ্গে সম্পর্কও ভাল রাখতে হবে। পুজোর সময় সকলেই চান বাড়ির পরিবেশ যেন শান্ত থাকে। কিন্তু সেই চাওয়া সকলের জন্য পূরণ হয় না। অনেকের বাড়িতেই ঝগড়া-অশান্তি শেষ হতে দেখা যায় না। তবে ঘরে শান্তির পরিবেশ রাখার জন্য বিশেষ এক টোটকা পালনের নিদান দিচ্ছে শাস্ত্র। প্রতি দিন সেই টোটকাটি পালন করলে বাড়ির পরিবেশের উপর শুভ প্রভাব পড়ে।

উপাদান:

ঘি, কর্পূর, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং প্রদীপ।

টোটকা:

প্রতি দিন সকালে স্নানের পর বা সন্ধ্যায় হাতমুখ ধুয়ে একটি প্রদীপ নিন। এর পর সেই প্রদীপে ঘি দিয়ে জ্বালান। তার পর সেই প্রদীপে তেলপাতা, দারুচিনি, এলাচ এবং কর্পূর দিয়ে পোড়ান। সেই ধোঁয়া গোটা বাড়িতে ভাল করে ছড়িয়ে দিন। দিনের যে কোনও সময় শুদ্ধ বসনে এই টোটকা পালন করা যেতে পারে। এতে বাস্তুর মঙ্গল হয়। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকে।

Durga Puja Astro Tips Astrology Vastu Shastra Vastu Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy