প্রত্যেক বাড়িই তৈরি করার সময় শুভ প্রভাবের দিকে বিশেষ নজর দেওয়া হয়। বাড়ির ভিতরের পরিবেশ তখনই শুভ হবে, যখন বাড়ির প্রধান দরজা বাস্তু নিয়ম অনুযায়ী তৈরি হবে। এ ছাড়া দরজা তৈরি ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে সেগুলি মেনে চললে বাস্তুর মঙ্গল সাধন হয়। শাস্ত্রে প্রতি সন্ধ্যায় সদর দরজার বাইরে বিশেষ এক নিয়ম মেনে চলার নিদান দেওয়া রয়েছে। সেটি করলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। কী করতে হবে জেনে নিন।
আরও পড়ুন:
নিয়ম:
- প্রতি সন্ধ্যায় মূল দরজার বাইরে এক বাটি করে জল রাখুন। সেই জলকে বাসি হতে দেওয়া যাবে না। জলটি যেন পরিষ্কার হয় সে বিষয়ে নজর রাখতে হবে। পরদিন সকালে জলটি কোনও গাছের গোড়ায় ঢেলে দিন। সন্ধ্যায় পুনরায় এক বাটি জল নিয়ে সদর দরজার বাইরে রেখে দিন।
- একটি মাটি বা তামার প্রদীপ নিয়ে তার মধ্যে সর্ষের তেল, তিলের তেল বা ঘি দিন। জলের পাত্রের ঠিক বিপরীতে একটি থালার উপর প্রদীপটি রেখে দিন। সেটির জ্বলন্ত মুখ যেন বাড়ির বাইরের দিকে থাকে। থালা না থাকলে ফুলের পাপড়ির উপরও প্রদীপটি রাখতে পারেন। সরাসরি মাটির উপর প্রদীপ রাখা যাবে না।
প্রধান ফটকের বাইরে জল এবং অগ্নি, এই দুই শক্তিকে একসঙ্গে রাখলে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হন। শাস্ত্রমতে মনে করা হয়, সন্ধ্যায় লক্ষ্মীদেবী আমাদের ঘরে ধনসম্পত্তি নিয়ে আসেন। তাই প্রতি সন্ধ্যায় এই কাজ করলে দেবী অত্যন্ত খুশি হন বলে মানা হয়। জীবন থেকে অর্থ সংক্রান্ত সকল কষ্ট দূর হয়।