Advertisement
E-Paper

পুজো মানেই ঘরকে নতুন রূপ দেওয়া! পিতৃপক্ষে ঘর ঝাড়পোঁছ করায় কোনও বাধা আছে কি? দেবীপক্ষে ঘর পরিষ্কার করা যায়?

পিতৃপক্ষে আদৌ ঘরে জমে থাকা ঝুল পরিষ্কার করা যায় কি না এটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। অনেকেই মনে করেন পিতৃপক্ষে ঘর পরিষ্কার করতে নেই, এতে গৃহের অমঙ্গল হয়। আবার মহালয়ার পরে ঘর পরিষ্কার করতে হয় কি না সেটা নিয়েও অনেকের মনে সংশয় থাকে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৭:৩৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

শাস্ত্রের বিচার অনুযায়ী বিভিন্ন বিধি-বিধান রয়েছে যা আমাদের মেনে চলতে হয়। সেটা দুর্গাপুজো হোক বা অন্য যে কোনও ধর্মীয় অনুষ্ঠান, তার আগে আমাদের নানান সংস্কার মানতে হয়। সেই রকম ভাবেই মা দুর্গা আসার আগে অনেকেই ঘর পরিষ্কার করেন। তবে পিতৃপক্ষে আদৌ ঘরে জমে থাকা ঝুল পরিষ্কার করা যায় কি না এটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। অনেকেই মনে করেন পিতৃপক্ষে ঘর পরিষ্কার করতে নেই, এতে গৃহের অমঙ্গল হয়। আবার মহালয়ার পরে ঘর পরিষ্কার করতে হয় কি না সেটা নিয়েও অনেকের সংশয় থাকে।

আসলে পিতৃপক্ষে ঘর পরিষ্কার নিয়ে শাস্ত্রে সে রকম ভাবে কোনও নিষেধাজ্ঞা নেই। সমাজে পিতৃপক্ষ নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। এর ফলে অনেকেই পিতৃপক্ষে ঘর পরিষ্কার করতে চান না। যেখানে পিতৃপুরুষদের উদ্দেশে জল দেওয়া হয়, অর্থাৎ শ্রাদ্ধকর্ম করা হয়, সেই জায়গাটা আগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিতে হয়। ঘরের নোংরা বা ঘরে ঝুল-ময়লা থাকা অবস্থায় এই কাজ করা একেবারেই উচিত নয়। তাই পিতৃপক্ষে অবশ্যই ঘর পরিষ্কার করা যাবে।

একই ভাবে মহালয়ার পরেও ঘর পরিষ্কার করা যায়। যদি বিশেষ কোনও কারণে আগে ঘর পরিষ্কার করা না যায়, সে ক্ষেত্রে মহালয়ার পরে ঘর পরিষ্কার করলে কোনও অমঙ্গল হয় না। পিতৃপক্ষেও ঘর পরিষ্কার করলে কোনও অমঙ্গল হয় না।

তবে একটা বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে, বিশেষ কিছু জিনিস রয়েছে যা অবশ্যই মহালয়ার আগে ঘর থেকে বাইরে ফেলে দিতে হবে। বন্ধ থাকা ঘড়ি, কোনও পুরনো লোহার ভাঙা জিনিস, ভাঙা বাসন, ছেঁড়া জামাকাপড় প্রভৃতি ঘরে জমিয়ে রাখা যাবে না।

Vastu Tips Vastu Shastra Astro Tips Astrology Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy