প্রতিটি মাস যে সকলের ভাল যাবে এমন কোনও মানে নেই। তবে বিশেষ কিছু মাস ঘিরে আমাদেরও নানা পরিকল্পনা এবং আশা থাকে। পুজোর মাস সেগুলির মধ্যে অন্যতম। প্রায় প্রত্যেক বাঙালি হিন্দুই চান, পুজোর মাসটা যেন তাঁর বাকি মাসগুলির থেকে ভাল কাটে। কিন্তু চাইলেই যে সেটা পাওয়া যাবে এমন কোনও মানে নেই। শাস্ত্র বলছে, অক্টোবর মাসটি তিন রাশির জাতক-জাতিকাদের ভাল কাটবে না। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।
অক্টোবর কাদের ভাল কাটাবে না?
কর্কট: অক্টোবরে কর্কট জাতক-জাতিকাদের ব্যক্তিগত জীবনে ওঠানামা থাকতে পারে। পেশাজীবনেও বিশেষ ভাল ফল পাবেন না কর্কট রাশির ব্যক্তিরা। আর্থিক ক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে। আশপাশের মানুষদের সঙ্গে মাথা গরম না করে কথা বলার চেষ্টা করুন। অন্যথায় সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হবে। এর ফলে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়বেন।
আরও পড়ুন:
সিংহ: সিংহ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে এ মাসে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। শরীরের দিকে নজর রাখুন। অন্যথায় ভুগতে হতে পারে। কোনও খাতে বিনিয়োগ করার আগে বুঝেশুনে এগোন। টাকা সংক্রান্ত কোনও বিষয়ে হঠকারি সিদ্ধান্ত গ্রহণ উচিত হবে না। অন্যথায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন:
মকর: অক্টোবরে মকর জাতক-জাতিকাদের খরচ বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। মাসের শুরু থেকেই সতর্ক না থাকলে শেষে গিয়ে চাপ আরও বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে অশান্তির আশঙ্কা। যে কোনও কথা ভেবেচিন্তে বলুন। ভুল সময় অনুচিত কথা বলে ফেলার জন্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করেও প্রত্যাশিত ফল না পেতে পারেন।