চলছে পিতৃপক্ষ। এই সময়কালকে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শুভ বলে মনে করা হয়। বিশেষ করে পিতৃপক্ষের শেষ দিন, মহালয়ায় বহু হিন্দু বাঙালি বাড়ির ছেলেরাই তর্পণ করে থাকেন। তবে পিতৃপক্ষ চলাকালীন যে কোনও সময়ই এ কাজ করা যায়। প্রায় সকলের বাড়িতেই পূর্বপুরুষদের ছবি রাখা থাকে। পিতৃপক্ষ চলাকালীন অনেকেই সে সমস্ত ছবির সামনে প্রদীপ জ্বালান। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলি পূর্বপুরুষদের ছবির সামনে রাখা উচিত নয়। অন্যথায় ঘটে অমঙ্গল। কোন কোন জিনিস রাখা ঠিক হবে না, জেনে নিন।
আরও পড়ুন:
পূর্বপুরুষদের ছবির সামনে কোন জিনিসগুলি রাখা যাবে না?
- দেব-দেবীর ছবির সঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখা যাবে না। এ কাজ করা একদম উচিত নয়। এমনকি পূর্বপুরুষদের ছবির উল্টো দিকেও ঠাকুরের ছবি রাখা যাবে না।
- পূর্বপুরুষদের ছবির পাশে বা একই ফ্রেমে জীবিত মানুষের ছবি রাখা উচিত নয়। এতে উক্ত জীবিত মানুষের উপর খারাপ প্রভাব পড়ে। তাঁদের ভয় বৃদ্ধি পায়। মেজাজ খিটখিটে হয়ে যায়।
আরও পড়ুন:
- ছবির আশপাশের জায়গা কখনও নোংরা করে রাখবেন না। ছবির উপর যাতে ধুলো-ময়লা না জমে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এ ছাড়া ছবির কাছে আবর্জনা ফেলার জায়গা, জুতো, নোংরা পোশাক প্রভৃতি জমিয়ে রাখা যাবে না।
- অনেকেই ঘরের শোভা বৃদ্ধির জন্য ছবির পাশে বিভিন্ন অন্দরসজ্জার গাছ রাখেন। এতে কোনও ক্ষতি নেই। তবে কাঁটাযুক্ত গাছ রাখা যাবে না। সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।
- পূর্বপুরুষদের ছবির সামনে কোনও ঝাঁঝালো মশলার কৌটো, লঙ্কা প্রভৃতি রাখা যাবে না। আমিষ খাদ্যবস্তু থেকেও পূর্বপুরুষের ছবিকে দূরে রাখতে হবে।