উৎসব মানেই স্বাভাবিকের তুলনায় খরচ বৃদ্ধি পাওয়া। কখনও যেমন প্রয়োজনীয় বিষয়ে খরচ হয়, তেমনই কখনও অপ্রয়োজনীয় বিষয়েও খরচা হতে দেখা যায়। উৎসবের সময় যাঁর যেমন আয়, সেই অনুযায়ী পরিকল্পনা করে রাখেন কোন খাতে কত খরচ করবেন। তবে পরিকল্পনার বাইরেও অপ্রত্যাশিত কিছু বিষয়ে খরচ করতে হয় যা কখনও কখনও সমস্যা সৃষ্টি করে। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে কোন রাশির ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশির অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির আশঙ্কা খুব একটা নেই।
বৃষ রাশির পুজোর মাসে আয়ের তুলনায় খরচ বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির আশঙ্কা।
মিথুন রাশির খরচের বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। তবে আয়-ব্যয়ের খুব যে সমতা নষ্ট হবে তা নয়।
কর্কট রাশির ব্যয় বা খরচ নিয়ে খুব চিন্তা বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
সিংহ রাশির নিশ্চিত ব্যয় বৃদ্ধি হবে। এমনকি আয়-ব্যয়ের সমতাও বেশ কিছুটা নষ্ট হবে।
আরও পড়ুন:
কন্যা রাশির ব্যয় বা খরচ নিয়ে খুব সমস্যা বা চিন্তার কিছু নেই।
তুলা রাশির ব্যক্তিদের অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা বা সমস্যার আশঙ্কা নেই।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সচেতনতা অবলম্বন জরুরি। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতা থাকবে না।
ধনু রাশিরও ব্যয়বৃদ্ধি নিশ্চিত। তবে আয়-ব্যয়ের সমতা থাকবে।
মকর রাশির ব্যয় বৃদ্ধি হলেও, আয়-ব্যয়ের সমতা খুব একটা নষ্ট হবে না।
আরও পড়ুন:
কুম্ভ রাশির ব্যক্তিদের ব্যয়বৃদ্ধি হলেও, তা খুব একটা সমস্যায় ফেলবে না।
মীন রাশির ব্যয়বৃদ্ধি বা বেশি খরচের কারণে সমস্যার কোনও আশঙ্কা নেই।
জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।