জন্মরাশি বা জন্মলগ্ন অনুযায়ী বিভিন্ন বিষয় যেমন নির্ণয় করা যায়, তেমনই জন্মসংখ্যা অনুযায়ীও বিভিন্ন বিষয় নির্ণয় করা সম্ভব। প্রত্যেক সংখ্যা এক এক গ্রহের সঙ্গে সম্পর্কিত বা ভিন্ন ভিন্ন গ্রহকে প্রতিনিধিত্ব করে। জন্মসংখ্যা অনুযায়ী কোনও বিষয় বিশ্লেষণ করতে হলে প্রথমেই নির্দিষ্ট জন্মসংখ্যাটি কোন গ্রহের প্রতিনিধিত্ব করে তা নিশ্চিত ভাবে জানা প্রয়োজন।
আরও পড়ুন:
জন্মসংখ্যা অনুযায়ী শারদীয়া দুর্গাপুজো কার কেমন কাটবে?
১ জন্মসংখ্যা যাঁদের, তাঁদের পুজোর সময় খুব ভাল না বলে মিশ্র কাটবে বলা ঠিক হবে। মানসিক চাপ এবং অশান্তি সমস্যা দেবে।
২ জন্মসংখ্যা যাঁদের, তাঁদের পুজো বেশ ভালই কাটবে বলা চলে।
৩ জন্মসংখ্যার ব্যক্তিদের পুজো খুবই ভাল কাটবে।
৪ জন্মসংখ্যা যাঁদের, তাদের পুজোর দিনগুলি আশানুরূপ ভাল না কাটলেও, বাজে কাটবে না।
আরও পড়ুন:
৫ জন্মসংখ্যার ব্যক্তিদের পুজোর দিনগুলি মিশ্র কাটবে বলা যায়।
৬ জন্মসংখ্যা যাঁদের, তাঁদের পুজোর ক’দিন নিশ্চিত ভাবেই খুব ভাল কাটবে।
৭ জন্মসংখ্যা যাঁদের, তাঁদের পুজোর সময় মিশ্র কাটবে। কিছু বিষয়ে মনের মতো ফলপ্রাপ্তি হবে না।
৮ জন্মসংখ্যার ব্যক্তিদের পুজোর দিনগুলি খুবই ভাল কাটবে।
৯ জন্মসংখ্যা যাঁদের, তাঁদের পুজোর ক’দিন ভাল কাটবে। তবে কিছু বিষয়ে মনের ইছা পূরণ হবে না।