শুরু হয়েছে দেবীপক্ষ। আর এক দিন পর থেকেই শুরু হবে মায়ের পুজো। এখন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। একই সঙ্গে জোরকদমে ঘরবাড়ি পরিষ্কার করা পালাও চলছে। পুজো শুরুর আগে প্রায় সকল বাঙালি হিন্দু বাড়িকেই নব রূপে সাজানো হয়। কেউ বাড়ি রং করান, কেউ আবার অন্দরসজ্জায় নতুনত্ব আনেন, কেউ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। শাস্ত্র জানাচ্ছে, বিশেষ কিছু জিনিস রয়েছে যা পুজো শুরুর পূর্বে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হয়। অন্যথায় রুষ্ট হন দেবী দুর্গা। তালিকায় কোন কোন জিনিস রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
পুজো শুরুর আগে বাড়ি থেকে কোন জিনিসগুলি সরিয়ে ফেলতে হবে?
ভাঙা মূর্তি: শাস্ত্রমতে, বাড়িতে ভাঙা মূর্তি রেখে দেওয়া উচিত নয়। বিশেষ করে কোনও দেবতার ভেঙে যাওয়া মূর্তি ঘরের ভিতর জমিয়ে রাখা যাবে না। এতে বাস্তুর অমঙ্গল হয়। নানা দিক থেকে অশুভ ফলপ্রাপ্তি হয়। তাই পুজোর আগে বাড়ি থেকে সমস্ত ভাঙা মূর্তি সরিয়ে ফেলুন।
বন্ধ ঘড়ি: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বন্ধ ঘড়ি ঘরে জমিয়ে রাখা মানে শুভ সময়কে নিজের থেকে দূরে সরিয়ে রাখা। অন্য দিকে আমাদের ভাগ্যের চাকাও এর ফলে আটকে যায় বলে বিশ্বাস। তাই বন্ধ ঘড়ি ঘরে জমিয়ে রাখা যাবে না। সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে দূর করুন।
আরও পড়ুন:
কাগজের স্তূপ: অনেকেই বাড়িতে খবর কাগজ জমিয়ে রাখেন। তবে একনাগাড়ে কাগজ জমিয়ে চলা মানে সেই স্থান ধুলোময়লায় ভরে থাকা। এতে বাস্তুর অমঙ্গল হয়। তাই পুজোর আগেই বাড়ি থেকে কাগজের স্তূপ বার করে দিন।
পুরনো জুতো: পুরনো জুতো, যা আপনি আর ব্যবহার করেন না, সেগুলি বাড়ি থেকে বার করে দিন। সেগুলিকে জমিয়ে রাখা মানে শনিদেবের কুনজরে পড়া। একই সঙ্গে দেবী দুর্গাও এতে রুষ্ট হন।