দুর্গাপুজোয় নতুন পোশাক পরার আনন্দ সকলের মনেই থাকে। তবে বড়দের থেকে বাচ্চাদের মনে নতুন জামা পরার আনন্দ বেশি থাকে। তাই জ্যোতিষশাস্ত্রে পুজোর কয়েকটা দিন বাচ্চাদের পোশাক নিয়ে বিশেষ কিছু কথা বলা হয়েছে। পুজোর কয়েকটা দিন বাচ্চাদের মায়ের কাছে যাওয়ার সময় অথবা পুজোর দিনগুলোতে দিন হিসাবে কী রঙের জামা পরানো হচ্ছে সে বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এতে বাচ্চারা শুভ ফল লাভ করে।
আরও পড়ুন:
বাচ্চাদের কোন দিন কী রঙের জামা পরাতে হবে?
ষষ্ঠী– ষষ্ঠীর দিন যে কোনও হালকা রঙের জামা পরা খুবই শুভ বলে মানা হয়। এ ছাড়া হলুদ এবং সাদা রঙের পোশাকও বাচ্চাদের পরাতে পারেন।
সপ্তমী– সপ্তমীর দিন সবুজ, নীল এবং হলুদ রঙের পোশাক বাচ্চাদের পরানো খুবই শুভ বলে মানা হয়।
আরও পড়ুন:
মহাষ্টমী– অষ্টমীর দিন বাচ্চাদের লাল, মেরুন এবং গোলাপি রঙের পোশাক পরানো খুবই শুভ।
মহানবমী– বাচ্চাদের নবমীতে বেগনি, নীল এবং সবুজ রঙের পোশাক পরানো শুভ।
বিজয়া দশমী– দশমীর দিন লাল এবং সাদা পোশাক সবচেয়ে শুভ বলে মানা হয়।