Advertisement
E-Paper

অর্থসমস্যা পিছু ছাড়ছে না? পুজোর পাঁচ দিন সহজ সাত টোটকা পালনে টাকার চিন্তা চিরতরে বিদায় নেবে

যদি আর্থিক সমস্যায় ভোগান্তি চরম হয়, তা হলে পুজোর এই কয়েকটি দিন কিছু টোটকা পালনের উপদেশ দিচ্ছেন জ্যোতিষীরা।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১১:৫০

ছবি: এআই সহায়তায় তৈরি।

দুর্গাপুজোর সময়টি খুবই পবিত্র বলে মানা হয়। এই সময় যে কোনও শুভ কাজ করা খুবই ভাল। যদি অতিরিক্ত আর্থিক সমস্যায় ভোগান্তি হয়, তা হলে পুজোর এই কয়েকটি দিন কিছু টোটকা পালনের উপদেশ দিচ্ছেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবীপক্ষে বিশেষ কিছু টোটকা আর্থিক উন্নতির ক্ষেত্রে বেশ সহায়ক হয়।

টোটকা:

১) পুজোর সময় সপ্তমীর দিন পাঁচটি অক্ষত লবঙ্গ, পাঁচটি ছোট এলাচ এবং পাঁচটি গোটা সুপারি একটি হলুদ কাপড়ে মুড়ে মা দুর্গার চরণে নিবেদন করুন এবং মনে মনে আর্থিক উন্নতির প্রার্থনা জানান। তার পর পুজো শেষে পুঁটলিটা নিয়ে এসে টাকা রাখার জায়গায় রেখে দিন।

২) পুজো চলাকালীন সন্ধ্যারতির সময় আপনি নিজে দু’টি লবঙ্গ এবং কর্পূর একসঙ্গে রেখে আরতি করুন।

৩) আর্থিক উন্নতি করতে সাতটি আমপাতা নিয়ে লাল সুতো দিয়ে একটা মালা তৈরি করে মা দুর্গাকে অর্পণ করুন এবং পুজো শেষে তা জলে ভাসিয়ে দিন।

৪) পুজো শুরু হওয়ার সকালে বাড়ির সদর দরজার দু’পাশে হলুদ দিয়ে স্বস্তিক অঙ্কন করুন।

৫) পুজোর সময় বাড়ির ঈশান কোণ যেন সব সময় পরিষ্কার থাকে এ ছাড়া ঈশান কোণ যদি অন্ধকার থাকে, তা হলে সেখানে অবশ্যই আলোর ব্যবস্থা করুন।

৬) পুজো চলাকালীন প্রতি দিন সকাল-সন্ধ্যায় দুর্গা চালিশা পাঠ করলে আর্থিক উন্নতি হয় বলে মানা হয়।

৭) যে কোনও অসহায় ব্যক্তিকে নিজের সাধ্য মতো অন্ন, বস্ত্র দান করুন সপ্তমী, অষ্টমী বা নবমীর দিন।

Durga Puja Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy