সময় ভাল কাটবে না খারাপ, তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। কর্মক্ষেত্র কেমন যাচ্ছে, মন মতো আয় হচ্ছে কি না, সাংসারিক শান্তি বজায় আছে কি না ইতাদি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে আমাদের ভাল থাকা। সব বিষয়ে সমতা থাকলেই সময় ভাল যাচ্ছে বলা যায়। জ্যোতিষ অনুসারে, সব কিছুর উপরই কলকাঠি নাড়ে গ্রহ। সেই অনুযায়ী আমরা ফল পাই। গ্রহের অবস্থান অনুযায়ী পুজোর দিনগুলি কোন রাশির কেমন কাটবে, জেনে নিন।
মেষ রাশি কর্মক্ষেত্রে সফলতা পাবে। স্বাভাবিক ভাবেই আয়ের ক্ষেত্রেও উন্নতি হবে। বিবাহিত জীবনে সুখ থাকলেও, প্রেমের ক্ষেত্রে মন মতো ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। মেষ রাশির ব্যক্তিদের পুজো ভালই কাটবে।
বৃষ রাশির ব্যক্তিদের কাজের চাপ কমবে। কাজের জায়গায় শুভ ফল পাবেন। এর ফলে আয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, বিশেষ শুভ পরিবর্তন আসবে মাসের ১৫ তারিখের পরে। বিবাহিত জীবনে সুখ থাকবে। যাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ, তাঁদের ক্ষেত্রে পুজোর সময়টি বেশ শুভ। সব দিক থেকে বৃষ রাশির ব্যক্তিদের পুজো ভালই কাটবে।
আরও পড়ুন:
পুজোর মাসে মিথুন রাশি কর্মক্ষেত্রে ভাল ফল পেলেও আশানুরূপ আয় হবে না। তবে সংসারে শান্তি থাকবে। যাঁরা প্রেমের সম্পর্কে আছেন তাঁদের জন্য শুভ। পুজো মিথুন জাতক-জাতিকাদের খুব ভাল কাটবে না।
কর্কট রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও, আয়ের ক্ষেত্রে তার ছাপ পড়বে না। দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রেও শুভ। পুজো ভালই কাটবে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র শুভ, আয়ের ক্ষেত্রও শুভ। বিবাহিত জীবন এবং প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্কে মাধুর্য থাকবে। পুজো ভাল কাটবে।
আরও পড়ুন:
কন্যা রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্র শুভ। আয়ের ক্ষেত্রও বেশ ভাল দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা। কন্যা জাতক-জাতিকাদের পুজো খুব ভাল কাটবে।
তুলা রাশির কর্মক্ষেত্র শুভ হলেও, সেই অনুযায়ী আয়ের সম্ভাবনা কম। দম্পতি এবং প্রেমিক-প্রেমিকারাও শুভ ফল পাবেন না। সেই হিসাবে পুজো ভাল কাটার সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশির কর্ম এবং আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভবনা কম। দম্পতি এবং প্রেমিক-প্রেমিকাদের জন্য ভাল হলেও, পুজো ভাল কাটার সম্ভাবনা কম।
আরও পড়ুন:
ধনু রাশির কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও, আয়ের ক্ষেত্রে সেই প্রভাব পড়বে না। বৈবাহিক জীবন এবং প্রেমের ক্ষেত্রেও শুভ। পুজো ভাল কাটবে আশা করা যায়।
মকর রাশির কর্মক্ষেত্র, আয়ের ক্ষেত্র শুভ। সম্পর্কের ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে। মকর জাতক-জাতিকাদের পুজো বেশ ভাল কাটবে বলা যায়।
কুম্ভ রাশির কর্মক্ষেত্র শুভ, আয়ের ক্ষেত্রেও শুভ। সাংসারিক অশান্তি সামান্য থাকলেও প্রেমিক-প্রেমিকাদের জন্য শুভ। পুজো ভাল কাটবে বলা যায়।
মীন রাশির কর্মক্ষেত্র শুভ, আয়ের ক্ষেত্রও শুভ। দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও পুজো ভাল কাটবে আশা করা যায়।